বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে ২ ইউপিতে নৌকার জন্য ১১ জনের দলীয় মনোনয়ন ফরম জমা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ৩:২৭ পিএম
হাইমচরে ২ ইউপিতে নৌকার জন্য ১১ জনের দলীয় মনোনয়ন ফরম জমা
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচরে ২ ইউপিতে নৌকা প্রতিক পাওয়ার আশায় বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১১ জন চেয়ারম্যান প্রার্থী।
মঙ্গলবার ঢাকা বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ফরম সংগ্রহ করে জমা দেন এসকল প্রার্থীরা।
জানাজায়, হাইমচর উপজেলার ৩ নং আলগী দূর্গাপুর দক্ষিন ও ৫ নং হাইমচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে  একাধিক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশায় আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় হতে ফরম সংগ্রহ করেন। ফরম জমা দেয়ার শেষ দিন মঙ্গলবার আলগী দক্ষিন ইউনিয়নে ৮ জন ও ৫ নং হাইমচর ইউনিয়নে ৩ জন মনোনয়ন ফরম জমা দেন।
নির্বাচন কমিশন ( সিইসি) অফিস সূত্রে জানা যায়। গত ১০ নভেম্বর ৪র্থ দপায় এই উপজেলার মোট ২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়। আগামী ২৩ ডিসেম্বর ওই সব ইউনিয়নের ভোট গ্রহনের তারিখ নির্ধারন করা হয়েছে।
উপজেলার প্রত্যেক ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এবং গত নির্বাচনে পরাজিত ও বিদ্রোহী প্রার্থীসহ দলীয় একাধিক নেতা- সদস্য দলের ফরম সংগ্রহ করেন। তবে  উপজেলা আওয়ামীলীগ বর্ধিত সভা করে তৃনমূলের নেতা- কর্মীদের প্রস্তাব সমর্থনের আলোকে ৩নং আলগী দূর্গাপুর দক্ষিন ইউনিয়ন ৮ জন ও ৫নং হাইমচর ইউনিয়নে ৩ জনের নাম প্রস্তাব করা হয়। ২ ইউনিয়নের  মোট ১১ জন দলীয় মনোনয়ন প্রত্যাশীর নাম জেলা কমিটিতে পাঠানো হয়েছে । ওই তালিকাই জেলা কমিটি কেন্দ্রীয় কমিটির কাছে প্রেরণ করে। দলীয় মনোনয়ন প্রত্যাশীরা অধীর অপেক্ষায় সময় গুনছে।
দলের বিভিন্ন একাধিক সূত্রে এ তথ্য  জানাযায়। তবে এবার দলীয় মনোনয়ন পেতে অনেক পরীক্ষায় উন্নিত হতে হবে। যারা অতিতের নির্বাচনে নৌকার পক্ষে কাজ না করে বিদ্রোহী প্রার্থীর পক্ষ নিয়ে কাজ করেছে এমনকী বিদ্রোহী প্রার্থীর পক্ষে গোপনে কল- কাঠি লেড়ে নৌকাকে ডুবাতে উঠে পড়ে লেগেছিল তাদের বায়োডাটা ও আমল নামা সংগ্রহ চলছে।
এছাড়া বিগত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে যারা বিজয় হয়ে ছিলো তাদের বরাতে দলীয় মনোনয়ন থাকবে কী না তা কেন্দ্রীয় কমিটি আগামী সপ্তাহের বৈঠকে সিদ্ধান্ত আসতে পারে বলে দলের একাধিক সূত্রে জানাগেছে।
যারা আওয়ামীলীগের ভেতরে থেকে বিএনপি- জামাত জোটের প্রার্থীদের পক্ষে গোপনে সহযোগীতা ও প্রার্থীতা করার ইন্দন দিয়ে আসছে তাদের চিহ্নত করণ প্রক্রিয়া এবং তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যাবস্থা নিতে পারে বলে সূত্রে জানাজায়।
তৃনমূল নেতাকর্মীদের দাবী জনপ্রিয়তা দেখেই যেন নৌকার মনোনয়ন দেয়া হয়। যে লোকের  কাছে দল ও দলের নেতা কর্মীরা নিরাপদ থাকে, যার ডাকে হাজারো নেতা কর্মী মাঠে নেমে আসে তাকেই আমরা নৌকার প্রার্থী হিসেবে দেখতে চাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital