বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে চাঁদপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১০ জুন, ২০২২, ৬:৪৯ পিএম
মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে চাঁদপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
এইচ.এম নিজাম : ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখোপত কর্তৃক মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে চাঁদপুরে ইসলামী আন্দোলনের বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১০ জুন শুক্রবার বিকেলে শহরের বাইতুল আমিন শপথ চত্বরে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবদীন।
ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়েছে। বিক্ষোভ মিছিল ও সমাবেশ কে কেন্দ্র করে শহরের বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা বাইতুল আমিন শপথ চত্বরে জড়ো হতে থাকে। নেতাকর্মীদের উপস্থিতিতে শহরের কুমিল্লা রোড, মুক্তিযোদ্ধা সড়ক ও রেলওয়ে প্ল্যাটফর্ম এলাকা সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়।
মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে মোহাম্মদ জয়নাল আবদীন বলেন, মহানবী সাঃ পৃথিবীতে রহমতস্বরূপ আবির্ভূত হয়েছে। অতএব তাহার ইজ্জত সম্মান এর উপর আঘাত করে কেউ পৃথিবীতে টিকে থাকতে পারবে না।
তিনি বলেন, ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র যেই উদ্ধত আচরণ দেখিয়েছে, তাতে আমাদের হৃদয়ে আঘাত করা হয়েছে। অবিলম্বে চলতি সংসদ অধিবেশনে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে হবে। সারা বিশ্বে ভারতের পণ্য বয়কট শুরু হয়েছে। এদেশের মানুষকে ভারতের পণ্য বর্জনের আহ্বান জানান।
জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি কে.এম ইয়াসিন রাশেদসানীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন, বাহাদুরপুরের পীরজাদা মাওলানা হানজালা আহমদ, জেলা ইসলামী আন্দোলনের সহ সভাপতি গাজী মোহাম্মদ হানিফ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল গাজী সোহাগ, অর্থ সম্পাদক মামুনুর-রশিদ বেলাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, সরকারি প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুর উদ্দিন, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি পীরজাদা মাওলানা আফসার উদ্দিন, জেলা শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা আনোয়ার আল-নোমান, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক এইচ.এম নিজাম, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাক্তার বেলাল হোসাইন, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সেলিম হোসাইন প্রমুখ।
এছাড়াও ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে শপথ চত্বর থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের মুক্তিযোদ্ধা সড়ক হয়ে মেশিন রোড দিয়ে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।