বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদে মতলব উত্তরে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১০ জুন, ২০২২, ৭:০৮ পিএম
মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদে মতলব উত্তরে মানববন্ধন

মতলব উত্তর ব্যুরো : বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল কর্তৃক মহানবী (সাঃ) ও আয়েশা (রাঃ) কে অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি মতলব উত্তর উপজেলা শাখা।

শুক্রবার (১০জুন) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারস্থ ‘মতলব উত্তর প্রেসক্লাব’ চত্বর থেকে বিক্ষোভ শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা এলাকা হয়ে ছেংগারচর বাজারের চোরাস্তায় এসে সমাবেশের মাধ্যমে মানববন্ধন শেষ হয়।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ প্রধানের সভাপতিত্বে ও ছেংগারচর পৌর শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মো. এমদাদুল হক মানিকের পরিচালনায় বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির ছেংগারচর পৌর শাখার সভাপতি আবদুল মালেক খান, ছেংগারচর বাজার কারিমীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আতাউল্লাহ মহসিন।

উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কবি নূর মোহাম্মদ খান, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সুমন আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক ই এম আই গাজ্জালী, সাহিত্য পরিষদের সভাপতি কবি আশিক সাঈদ, মানবাধিকার কর্মী ডা. কাউসার মেহেদী, মো. আফজাল খান, আলম শামসুজ্জামান, আব্দুল বাতেন ফরাজী, আবুল হাসেম কুটুম, মাজহারুল ইসলাম সোহেল প্রমুখ।

Model Hospital

বক্তারা বলেন, ধর্মপ্রান মসুলমানরা মহানবী (সাঃ)কে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অপমান তারা কখনোই বরদাশত করবেন না।

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাঃ)কে নিয়ে বিজেপির মুখপাত্র নুপুর শর্মার অবমাননাকর বক্তব্য এবং বিজিপির মিডিয়া সেল প্রধান নবীন কুমার জিন্দালের টুইট বার্তা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত হেনেছে। আমরা ঘৃণাভরে তাদের বক্তব্যের নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি হাতে নিয়েছি।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।