সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে নাওড়া-খিলা খালের কচুরিপানা পরিস্কার করা প্রয়োজন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১০ জুন, ২০২২, ৭:১৫ পিএম
শাহরাস্তিতে নাওড়া-খিলা খালের কচুরিপানা পরিস্কার করা প্রয়োজন
শাহরাস্তি উপজেলার ডাকাতি নদী থেকে খিলা, বিজয়পুর, ফতেপুর, সোনাপুর, নাওড়া নিজমেহার গ্রামের মধ্যদিয়ে বয়ে চলা নাওড়া-খিলা খাল যা ডাকাতি নদীতে মিলিত হয়েছে। উক্ত নাওড়া-খিলা খালের কচুরিপানা পরিস্কার করা প্রয়োজন। এখন জৈষ্ঠ্যমাসের শেষ আর সপ্তাহান্তে বর্ষা শুরু হবে। ইতিমধ্যে কৃষক ইরিধান কেটে গোলায় তুলেছে। কিছু কিছু জমিতে আউশধান লাগানোর কাজ চলছে।
বর্ষা মৌসুমে মুসলধারে বৃষ্টি শুরু হওয়ার আগেই নাওড়া-খিলা খালে কচুরিপানায় খাল ভরে গেছে। এতে প্রাকৃতিকভাবে এই খাল ও মাঠে যে দেশীয় মাছ জন্মে তার প্রজননে বিঘ্ন ঘটছে। তাছাড়া এখনই কচুরিপানা পরিষ্কার করা না হলে আসছে ভরা বর্ষায় খালের দুই পাড়ের পানি ঠিক সময়মত নামতে না পারলে মাঠের ফসলের সমূহ ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। তাই বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে নাওড়া-খিলা খালে জন্মানো কচুরিপানা পরিস্কার করার যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সময়মত কচুরিপানা পরিস্কার করা হলে এই খালে প্রাকৃতিকভাবে জন্মানো মাছের উৎপাদন বাড়বে। তাছাড়াও আসন্ন বর্ষায় এই এলাকার বর্ষা মৌসুমের বৃষ্টির পানি দ্রুত ডাকাতিয়া নদীতে নেমে যেতে পারবে এতে কৃষকগন সমূহ ক্ষতির হাত থেকে  রক্ষা পাবেন। বিষয় টি জনগুরুত্বপূর্ণ বিবেচনায় কর্তৃপক্ষ নজরে নিবেন আশা রাখি।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।