শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে কর্মহীন পরিবারকে ব্যাটারি চালিত রিক্সা প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ৩:৪৯ পিএম
চাঁদপুরে কর্মহীন পরিবারকে ব্যাটারি চালিত রিক্সা প্রদান

নিজস্ব প্রতিনিধি : একতা_সততা_সেবা _সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থার পক্ষ এক অসহায় কর্মহীন একটি পরিবারকে সচ্ছল ভাবে কর্ম করে চলার জন্য একটি ব্যাটারি চালিত রিস্কা দেওয়া হয়।

রিক্সা বিতরণ অনুষ্ঠানে ১৬ নভেম্বর মঙ্গলবার হাইমচরের ঐতিহ্যবাহী অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের গাজীর বাজার শাখার সভাপতি- মোঃ সৈয়দ আহমেদ গাজীর সভাপতিত্বে ও প্রধান শাখার সভাপতি-মোঃ কামরুল ইসলাম বাবু পাটওয়ারী এবং সাধারণ সম্পাদক-মোঃ মমিন কবিরাজের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা- বিশিষ্ট সমাজসেবক কুয়েত প্রবাসী,মোঃ জাহাঙ্গীর হোসেন গাজী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক সৌদি প্রবাসী,মোঃ সোবাহান গাজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসনিক উপদেষ্টা-মোঃ মজিবুর রহমান কবিরাজ, পরিচালক-তরুন সমাজসেবক, জি এম রুবেল হোসেন, সমাজসেবক আলহাজ্ব মোঃ বাবুল মিয়া কালু গাজী, গাজীর বাজার স্পোর্টিং ক্লাবের সভাপতি- মোঃ নাজিম পাটওয়ারী সহ অন্যরা।

সংগঠনের প্রধান উপদেষ্টা- হোসাইন মিয়া (ভুট্টো), উপদেষ্টা- আখন মোঃ মিজানুর রহমান ফাহিম, বোরহান গাজী, মাকসুদ আলম খান, রাজু হাওলাদার, সুমন মাহামুদ, হাজী মোঃ জাহাঙ্গীর গাজী, হুমায়ুন কবির, শরীফ হোসেন, স্বপন মিজি, আবুল বাশার বাবু, ফারুকুল ইসলাম রানা এবং প্রতিষ্ঠাতা- কে এম ফরিদ হোসেন (হৃদয়), আখন মোঃ শরীফ হোসেন, পরিচালক- আখন মোঃ ইসমাইল, প্রতিষ্ঠাতা সদস‍্য- মহিউদ্দিন পাটওয়ারী(সাদ্দাম), দাতা সদস‍্য- মোহাম্মদ ফারুক হোসেন, সুমন খান, সিদ্দিক ছৈয়াল সহ সংগঠনের সবার সুপরামর্শে ও আর্থিক সহযোগিতায়

Model Hospital

হাইমচর উপজেলা গাজীর বাজারের পার্শ্ববর্তী কমলাপুর গ্রামের এক অসহায় পরিবারের উপার্জনকারী একজন তার উপর নির্ভরশীল পুরো পরিবার। কিছুদিন আগে একদল কুচক্রী মহল এই অসহায় ব্যক্তির উপার্জনের একমাত্র সম্বল রিস্কাটি চুরি করে নিয়ে যায়। এই অসহায় পরিবারটির পক্ষে এমন কোন সামর্থ্য নেই যে আরকটি রিস্কা কিনবে। এমন অবস্থায় এই অসহায় পরিবারটি যেন আগের মত একটি কর্মসংস্থানের মাধ‍্যমে পুরো পরিবারটি দু’মুঠো ডাল ভাত খেয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে সেই দিক বিবেচনা করে এই অসহায় পরিবারটি কে মেঘনা একতা যুব সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে ব্যাটারি চালিত একটি রিস্কা উপহার দেওয়া হয়।

এ সময় সংগঠনের সকল নেতৃবৃন্দদের নিয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এর আগে ১৫ই অক্টোবর এই সংগঠনের পক্ষ থেকে অসহায় পরিবারের একটি মেয়ের বিয়ের সমস্ত দায়িত্ব নিয়ে বিয়ের অনুষ্ঠান সম্পূর্ন করেন। এই সংগঠনটি চাঁদপুর-হাইমচরে সুনামের সাথে নিঃস্বার্থভাবে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital