শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১১ আসামী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ৪:১০ পিএম
ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১১ আসামী আটক

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯জন নন-জিআর, ০১ জন সিআর পরোয়ানাভুক্ত আসামী এবং ১ জন নিয়মিত মামলার আসামীসহ মোট ১১ আসামীকে আটক করেছে।

১৫ নভেম্বর রাতে থানার অফিসার ইনচার্জের নিদের্শে এসআই মোঃ জাহাঙ্গীর আলম, এসআই আবদুল কুদ্দুস, এএসআই গোলাম মহিউদ্দিন, এএসআই সবুজ ভুষন সিংহ, এএসআই অরূপ বড়ুয়া সঙ্গীয় ফোর্সেসহ নন-জিআর ৩৩/২১ মামলার ৫ আসামীকে আট করে, এরা হলেন, রূপসা উত্তর ইউনিয়নের দক্ষিণ রুস্তমপুর এলাকার মসজিদ বাড়ীর মৃত লুৎফুর রহমানের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫), তার মেয়ে নাজমা আক্তার (৪৫), তার মেয়ে বিউটি বেগম (৩৫), একই বাড়ির সিরাজুল ইসলামের ছেলে মোঃ শান্ত (২০) ও তার মেয়ে শিলা আক্তার (১৮)কে আটক করে।

একই সময় এসআই মোঃ নাছির আহাম্মদ, এএসআই মোঃ শফিক মিয়া, এএসআই মোঃ সুমন মিয়া সঙ্গীয় ফোসসর্হ সুবিদপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া নন-জিআর-১৩/১৮এর মামলার ৪ আসামীকে আটক করে, তারা হলেন, ওই এলাকার আবুল কালামের ছেলে মোঃ সোহাগ হোসেন, বজা মোল্লার ছেলে আলমগীর হোসেন, মৃত আবদুল মজিদের ছেলে আবুল হোসেন ও সবুজ হোসেনকে আটক করে।

একই সময় এএসআই মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ভাটিয়াল পুর এলাকায় অভিযান পরিচালনা করে সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামী ওই এলাকার মোঃ বিল্লাল হোসেনের ছেলে মোঃ কাউছারকে আটক করে এবং এসআই নাছির আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পশ্চিম গজারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ওই এলাকার তাহেরের ছেলে এমরানকে আটক করেছে।

Model Hospital

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, পৃথক পৃথক অভিযানে বিভিন্ন মালার ১১ আসামীকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital