বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ছাগল ও বৈধ জাল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ জুন, ২০২২, ২:২৮ পিএম
মতলব উত্তরে নিবন্ধিত জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ছাগল ও বৈধ জাল বিতরণ

মনিরুল ইসলাম মনির : ২০২১-২২ অর্থ বছরে বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্প এর আওতায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয়বর্ধনমূলক কর্মসুচির উপকরন হিসেবে ছাগল এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে বৈধ জাল বিতরন করা হয়েছে।
শনিবার (১৮ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।
এসময় এমপি নুরুল আমিন রুহুল বলেন, ইলিশ মাছ জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষা করা সকলের দায়িত্ব। তাই নিষিদ্ধ সময়ে কেউ ইলিশ বা জাটকা ধরবেন না, মজুদ ও পরিবহন থেকে বিরত থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে অনেক উপকরণ দিচ্ছেন। তাছাড়া খাদ্য সহায়তা সহ বিভিন্ন সুবিধা দিচ্ছেন। তাই ইলিশ সম্পদ রক্ষায় সকলে আরো তৎপর হতে হবে।
তিনি আরও বলেন, ইলিশ মাছ দেশের চাহিদা মিটিয়ে এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। এটাও আওয়ামী লীগ সরকারের একটা সফলতা। এই সফলতা আরো বেগবান করতে জেলে ও সাধারণ জনগণের আরো সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্লাহর সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, চট্টগ্রাম বিভাগের উপপরিচালক আব্দুস ছাত্তার, চাঁদপর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার। আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, ছেঙ্গারচরপৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, ষাটনল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি প্রমুখ। এসময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।