সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর ভরাট

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ৪:৫০ পিএম
ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর ভরাট

এস. এম ইকবাল : ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বালি দিয়ে পুকুর ভরাট করার অভিযোগ পাওয়া গেছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া এলাকার আব্দুর রব মাষ্টারের ক্রয়কৃত পুকুরে একই বাড়ির মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে আবু সুফিয়ান জোরপূর্বক বালি পেলে ভরাট করার সময় বাঁধা দিলেও তা অমান্য করায় আব্দুর রব মাষ্টার বিজ্ঞ আদালতের স্বরনাপন্ন হয়।

১৬ নভেম্বর সোমবার বিজ্ঞ আদালত উক্ত সম্পত্তিতে অস্থায়ী নিষেধাজ্ঞা দিলেও তা অমান্য করে জোর পূর্বক বালি দিয়ে পুকুর ভরাট করতে থাকে।

এ বিষয়ে আবু সুফিয়ান জানান, আদালতের নিষেধাজ্ঞা পেয়েছি। আমি উকিলের সাথে আলোচনা করেছি এবং উকিল বলেছে ১৫ দিনের মধ্যে কাজ শেষ করে আদালতের স্বরনাপন্ন হওয়ার জন্য। তিনি আরো বলেন, আমার ক্রয় করা ও পৈত্রিক সম্পত্তিতে বালি দিয়ে ভরাট করছি।

Model Hospital

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ওসমান গনি জানান, আমরা এ বিষয়ে একাধিকবার স্থানীয় ভাবে বসেছি। সর্বশেষ এলাকার গন্যমান্যদেরকে নিয়ে মাপ জরিপের সময় আবু সুফিয়ান গ্রামের শালিশদের অমান্য করে চলে যায়।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।