শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া গোহট দক্ষিণ ইউনিয়নে নৌকার মাঝি হতে চান ১১ জন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১, ১২:৩৩ পিএম
কচুয়া গোহট দক্ষিণ ইউনিয়নে নৌকার মাঝি হতে চান ১১ জন

মো: রাছেল, কচুয়া : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাচাই করার লক্ষ্যে কচুয়া উপজেলার ১১নং গোহট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ওই ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সহ-সভাপতি আমির হোসেন, হুমায়ুন কবির, কামরুন্নাহার ভূইয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার, জিয়াউর রহমান হাতেম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালাউদ্দীন ভূইয়া প্রমূখ।

অনান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন, ত্রাণ ও দুযোর্গ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম খোকা, সদস্য আবুল খায়ের মজুমদার, আহসান হাবিব প্রাণজল, আলী আজগর প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ মবিন পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল গাজী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমরান হোসেন, দপ্তর সম্পাদক সোহেল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হান্নান মিয়াজী, আওয়ামী লীগ নেতা কাউসার পন্ডিত, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহাগ উদ্দীন, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, সাবেক সহ-সভাপতি মাহবুবে রাব্বি মানিক, শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নুরন্নবী শাওন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. রাসেল প্রমূখ।

Model Hospital

সভায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের জন্য ১১ জন তাদের প্রার্থীতা ঘোষণা করে। তারা হচ্ছেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমির হোসেন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালাউদ্দীন ভূইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম, সদস্য সোহেল চৌধুরী, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, জাহাঙ্গীর আলম, পূর্ণ চন্দ্র ভৌমিক, এমরান হোসেন, শহীদ উল্লাহ, শফিকুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital