বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ জুন, ২০২২, ৩:২৭ পিএম
চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোটার : চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের কার্যকরী পরিষদের সভা সম্পন্ন হয়েছে। ২৪ জুন শুক্রবার বিকালে চাঁদপুর প্রেসক্লাবের দ্বিতৃয় তলার এলিট চাইনিজ রেস্টুরেন্টের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ বিল্পব সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় তা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন দপ্তর সম্পাদক মাঈনুল ইসলাম।

বক্তারা বলেন, ২০১৯ সালে চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠা করা হয়। বৈশ্বিক করোনা মহামারির কারণে আমাদের কার্যক্রমে কিছুটা স্হবিরতা নেমে আসে। চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরাম চাঁদপুর কেন্দ্রিক। আমাদের ফাদার সংগঠন চাঁদপুর প্রেসক্লাব। ভাত্রিপ্রতিম সংগঠন হলো চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশন।

আমাদের কার্যক্রম আমাদের সংগঠনের গতিতে চলবে। আমরা চেষ্টা করবো চাঁদপুর প্রেসক্লাবের সকল নিয়ম কানুন মেনে চলতে। কারণ চাঁদপুর প্রেসক্লাব যেহেতু দুটি সংগঠন কে স্বিকৃতি দিয়েছে, আমরা ও চেষ্টা করবো চাঁদপুর প্রেসক্লাব আস্হা অর্জন করতে পারি। চাঁদপুরে অনেক গুলো নিউজ পোটাল রয়েছে। আমরা একটা উদ্যেশ্য নিয়ে চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরাম প্রতিষ্ঠা করেছি। আমরা ২০১৯ সালে এ সংগঠন প্রতিষ্ঠা করার পর কোনো অভিষেক অনুষ্ঠান করতে পারিনি।তবে এ বছর জুলাই মাসের শেষের দিকে অভিষেক করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় নতুন কমিটির মূল্যায়ন, সদস্য সংগ্রহ, মাসিক চাঁদা, কল্যাণ ফ্রান্ডর গঠন ও বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Model Hospital

বক্তব্য রাখেন সহ সভাপতি মানিক দাস, এম এম কামাল, যুগ্ম সাধারন সম্পাদক এস এম সোহেল, মাজহারুল ইসলাম অনিক,সাংগঠনিক সম্পাদক শাওন পাটোয়ারী, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলমগীর হোসেন পাটোয়ারী,অর্থ সম্পাদক শাহরিয়া পলাশ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ ইয়াসিন ইকরাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সজিব খান , দপ্তর সম্পাদক মাঈনুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাসুম বেপারী,কার্যকরি সদস্য বাদল মজুমদার, নিজাম উদ্দিন প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।