শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

কচুয়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি অনুমোদন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুন, ২০২২, ১:৩৯ পিএম
কচুয়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি অনুমোদন

মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়া উপজেলা জাতীয় পার্টিকে শক্তিশালী করতে নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, চাঁদপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এমরান হোসেন মোল্লা মো. রুহুল আমিনকে আহ্বায়ক এবং এ্যাডভোকেট মো. মাঈন উদ্দীনকে সদস্য সচিব করে ৭২ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কচুয়া উপজেলা জাতীয় পার্টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন, রুহুল আমিন চৌধুরী, সিরাজ উদ্দীন তালুকদার, মুক্তিযোদ্ধা দেওয়ান সিরাজুল ইসলাম, জাকির হোসেন চৌধুরী ও জয়নাল আবেদীন।

সদস্য হলেন, অধ্যাপক ডাঃ শহীদুল ইসলাম, শফিউল্লাহ শফি, এমদাদুল হক রুমন, মাহবুবুর রহমান কামাল, হাবিব খান ইসমাইল, মোস্তফা মুন্সি, হুমায়ুন কবির, কাজী মোস্তফা, আলী আক্কাস সহ ৫৬জন।

Model Hospital

সম্প্রতি অনুমোদন পাওয়া কচুয়া উপজেলা জাতীয় কমিটির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছন জাতীয় পার্টি, যুব সংহতি, ছাত্রসমাজ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পাইকপাড়া উত্তর ইউনিয়ন; নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি, তবু ভোটারদের দ্বারে সম্ভাব্য প্রার্থীরা

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৮:৪৭ পিএম
পাইকপাড়া উত্তর ইউনিয়ন; নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়নি, তবু ভোটারদের দ্বারে সম্ভাব্য প্রার্থীরা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে এরই মধ্যে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতায় সরগরম হয়ে উঠছে ইউনিয়নের রাজনৈতিক মাঠ। নিজেদের অবস্থান শক্ত করতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তাঁরা। করছেন গণসংযোগ, মতবিনিময় ও কুশল বিনিময়। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, নিচ্ছেন সাধারণ মানুষের খোঁজখবর।
নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ পুরোনো আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। ইউনিয়নের বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে তাঁদের শুভেচ্ছা পোস্টার ও প্যানাফ্লেক্স। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রচার-প্রচারণা। কোথাও কোথাও মিছিল, সভা ও গণসংযোগের মাধ্যমে নিজেদের পরিচিতি ও জনসমর্থন বাড়ানোর চেষ্টা করছেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন পেতে একাধিক নেতা তৎপরতা চালাচ্ছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছেন তাঁরা। অন্যদিকে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরাও মাঠপর্যায়ে সক্রিয় রয়েছেন।
এদিকে ইউনিয়নের হাটবাজার, হোটেল-রেস্তোরাঁ ও চায়ের দোকানগুলোতে এখন আলোচনার অন্যতম বিষয় আসন্ন নির্বাচন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা, দলীয় মনোনয়ন এবং নির্বাচনী সমীকরণ নিয়ে চলছে নানা আলোচনা। কে হচ্ছেন চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী, কার পক্ষে জনসমর্থন বেশি—এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভোটারদের মধ্যে।
বিএনপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম গাজী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আবুল খায়ের রুবেল, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. রাজু পাটওয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষানুরাগী বিএনপি পরিবারের সদস্য মো. আলাউদ্দিন পাটওয়ারী, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জহিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ফরহাদ পাটওয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম ফরহাদ পাটওয়ারী, বিএনপি নেতা আবুল বাশার ও কাজী মোজাম্মেল।
এ ছাড়া জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী হিসেবে আবু জাফরের নাম আলোচনায় রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, পাইকপাড়া উত্তর ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে এখনো চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত করা হয়নি। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া কিছুটা এগিয়েছে বলে স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে। তবে স্বতন্ত্র কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের তেমন প্রচার-প্রচারণা এখনো চোখে পড়েনি।
স্থানীয় ভোটারদের অনেকে মনে করছেন, বিএনপির দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর নির্বাচনী মাঠের চিত্র আরও স্পষ্ট হবে। তখন প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, প্রচার-প্রচারণা ও রাজনৈতিক মেরুকরণ নতুন মাত্রা পেতে পারে।