বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবসে আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ জুন, ২০২২, ২:১৫ পিএম
মতলব উত্তরে আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবসে আলোচনা সভা

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান এর পরিচালনার উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন, পল্লী সমিতির ডিজিএম মো. সামছু উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিবুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো. সাইফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নুরুন্নবী, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জাকির হোসেন বাদশা, সাংবাদিক ইসমাইল খান টিটু প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, নিঃসন্দেহে মাদক একটি ক্ষতিকারক দ্রব্য। এটা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়। মাদকের এই ভয়াবহ থাবা থেকে আমাদের সমাজ ও দেশকে বাঁচাতে হবে। মাদক প্রতিটি শ্রেণী পেশার মানুষের মাঝে ছড়িয়ে গেছে। এধরণের সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। না হলে আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন বা ছেলে মেয়েদের ভবিষ্যৎ নস্ট হয়ে যাবে। এবং মৃত্যুর দিকে ধাবিত হবে।

তিনি আরও বলেন, মাদক প্রতিরোধ করা কারো পক্ষেই একা সম্ভব নয়। মাদক কারবারি রোধ এবং অপব্যবহার রোধ করতে জনপ্রতিনিধি, পুলিশ, সরকারি কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাদক কুফল তুলে ধরেন শিক্ষার্থীদের সচেতন করতে হবে। এছাড়াও পুলিশ বাহিনীর ভূমিকাও মাদক প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ। মাদক এখন বিভিন্ন রূপে ছড়িয়ে গেছে। মাদকের ছোবল থেকে দেশকে বাঁচাতে এখনি সবাইকে কাজ করতে হবে।

Model Hospital

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।