শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ভালো মানের সরঞ্জাম ভালো খেলাকে উৎসাহিত করে; শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জুন, ২০২২, ১২:৫২ পিএম
ভালো মানের সরঞ্জাম ভালো খেলাকে উৎসাহিত করে; শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

নিজস্ব প্রতিনিধি : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেন, খেলার সাথে সম্পৃক্ততা বঙ্গবন্ধু কন্যার রক্তে আছে। শিক্ষা হোক আর খেলা হোক,কখনোও প্রধানমন্ত্রী না বলেন না।

আমরা পারি, আমরাই পারবো এই মনোভাব নিয়েই কিন্তু মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশ কে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
আমরা উন্নয়নের কথা বলার সময় উদাহরণ দিয়ে থাকি সিঙ্গাপুর, মালয়েশিয়া উন্নয়ন নিয়ে।কিন্তু ওদের রাজনীতি পরিস্থিতি আর আমাদের রাজনীতি পরিস্থিত প্রতিকূলতা রয়েছে। একে বিশাল জনগোষ্ঠী,এত রাজনৈতিক প্রতিকূল পরিবেশ পরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া জন্য কাজ করে যাচ্ছেন। এই তো গতকাল পদ্মা সেতু উদ্ভোধন হল।ইনশাআল্লাহ আমরা আরোও এগিয়ে যাবো।

ক্রিড়া সরঞ্জাম খেলার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় ।ভালো মানের সরঞ্জাম ভালো খেলাকে উৎসাহিত করে। আপনারা মানের দিক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন।

রবিবার রাত ১০টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও বাংলাদেশ স্পোর্টস গুড্ স মার্চেন্টস,ম্যানুফেকচারার্স এন্ড ইম্পোর্টার্স এসোসিয়েশন এর অভিষেক-২০২২ এর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন

Model Hospital

এসোসিয়েশনের প্রচার সম্পাদক হাফিজুর রহমান পাটওয়ারী ও সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম.আর.শামীম।

এসোসিয়েশন নিয়ে শিক্ষামন্ত্রী বলেন,আপনারা যারা এই ব্যবসায় আছেন, তারা অনেক ভালো করবেন ব্যবসায়ীতে।ক্রিড়া খেলা কে এগিয়ে নিয়ে যাওয়া জন্য আপনাদের যথেষ্ট অবদান রয়েছে। আপনাদের এই এসোসিয়েশন অনেক অনেক শুভ কামনা রহিল।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন,আমি আজকের অনুষ্ঠানে শ্রদ্ধা জানাই জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পঁচাত্তরের সকল শহীদের প্রতি। ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ সকল অধিকার আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধা জানাই।

বিশেষ অতিথি বাণিজ্য মন্ত্রী টিপু মুনসী টেলিকনফারেন্স যুক্ত হয়ে বলেন,খেলা কে এগিয়ে নিয়ে যাওয়া জন্য ক্রিড়া ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। বাণিজ্য মন্ত্রনালয় থেকে আপনাদের কে সব ধরণের সহযোগিতা অব্যাহত থাকবে।

যুব ক্রিড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল এমপি বলেন,আমাদের জেলা পর্যায়ে স্টুডিয়াম থাকলেও উপজেলা পর্যায়ে আমাদের কোন খেলার মাঠ ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে এবছর ১৮৬ টি উপজেলায় উপজেলা পর্যায়ের মিনি স্টুডিয়াম কাজ আমরা শুরু করেছি। এই এসোসিয়েশন সুন্দর ভাবে, ও ঐক্যবদ্ধভাবে একত্রিত ভাবে এই প্রোগ্রামটি করেছেন এর জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের একটি অফিস ছাড়াও যে কোনো সময় যে কোনো ধরনের সহযোগিতা ইনশাল্লাহ অব্যাহত থাকবে।

এছাড়া বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃজাওয়াদুর রহিম ওয়াদুদ টিপু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ চেয়ারম্যান প্রফেসর ড.আব্দুল কাদের, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন,ঢাকা মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল হাসান রিপন সহ অন্যান্য অতিথিগণ, এসোসিয়েশন এর কার্যনিবাহী কমিটি সদস্য ও ক্রিড়া ব্যবসায়ীবৃন্দ।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।