বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে মোবাইল দোকানে চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ জুন, ২০২২, ৩:১৫ পিএম
মতলব উত্তরে মোবাইল দোকানে চুরি

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঘনিয়ারপাড় বাজারে আনিকা টেলিকম নামে একটি মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটেছে। চালের টিন কেটে দোকানের ভিতরে ঢুকে প্রায় ২ লাখ ২৫ হাজার টাকার নগদ ও মালামাল নিয়ে গেছে চোরের দল।

এ ঘটনায় দোকান মালিক ঘনিয়ারপাড় গ্রামের আ. রশিদ প্রধানের ছেলে মো. রাকিব হোসেন বাদী হয়ে মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, ঘনিয়ারপাড় বাজারস্থ কাশেম প্রধানীয়ার মার্কেটে প্রায় ৬ বৎসর যাবত ‘আনিকা টেলিকম’ নামীয় দোকান দিয়া উক্ত দোকানে বিভিন্ন কোম্পানির মোবাইল’সহ বিভিন্ন ইলিকট্রিক ও ইলেকট্টনিক্স মালামাল উঠিয়ে ব্যবসা করে আসছে রাকিব।

প্রতিদিনের ন্যায় গত ২৬ জুন রাত অনুমান ১১.১০ ঘটিকার সময় দোকান তালাবদ্ধ করিয়া বাড়ীতে যান রাকিব। সিসিফুটেজ রেকর্ড অনুযায়ী ২৭জুন রাত ৩টার পর থেকে একই তারিখ রাত ০৩.৪৫ ঘটিকা সময়ের মধ্যে উক্ত অজ্ঞাতনামা চোর বা চোরেরা রাকিবের দোকানের টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে তার দোকান থেকে নগদ ১২ হাজার টাকা সহ প্রায় ২ লাখ ২৫ হাজার টাকার মোবাইল সহ ইলেকট্রিক মালামাল চুরি করে নিয়ে যায়।

Model Hospital

রাকিব জানায়, বৃহস্পতিবার সকালে অনুমান ৯টার দিকে আমি আমার দোকানের তালা খুলে দোকানে প্রবেশ করে ঘটনা সংক্রান্তে দেখে আাশ পার্শ্বের দোকানদারগনকে দেখিয়ে আইনী সহায়তা পাওয়ার জন্য থানায় অভিযোগ দায়ের করেছি।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।