বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে এসিল্যান্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ৪:৫১ পিএম
মতলব উত্তরে ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে এসিল্যান্ড

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার আমিরাবাদ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্ল্যাহ। মঙ্গলবার (২৮ জুন) সকালে তিনি পরিদর্শন করেন।

পরিদর্শন কালে তিনি বলেন, দেশের সব ভূমির মালিক সরকার। তাই এসব ভূমির সঠিকভাবে রেজিস্ট্রার করতে হবে। নিয়মিত ভাবে ভূমি উন্নয়ন কর আদায় করতে হবে। সব সম্পত্তির কাগজপত্র রেকর্ড রুমে সংরক্ষণে রাখতে হবে। আর এসব কিছু রক্ষণা-বেক্ষণের দায়িত্ব ভূমি কর্মকর্তাদের। ভূমি অফিসের সব কাগজপত্র ঠিকমত রাখতে হবে। সেবার মান বৃদ্ধি এবং স্বচ্ছভাবে আধুনিক সেবা দেয়ার লক্ষ্যে সরকার নানা পদক্ষপে গ্রহণ করেছেন। ইউনিয়ন পর্যায়ে অনেক সময় সেবা দিতে কিছুটা দেরি হয়ে থাকে। এ সমস্যার দিকে খেয়াল রেখে জনগণকে সেবা দিতে হবে।

তিনি আরো বলেন, সরকার ভূমিসেবা খাতে ব্যাপক উন্নয়ন করছে। ভূমিসেবা নিতে এসে জনগন যেন ভোগান্তিতে না পড়ে সেদিকে কর্মকর্তাদের প্রতি সঠিক দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি ভূমি অফিসে আগত সেবা প্রত্যাশীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম, আমিরাবাদ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আনিছুর রহমান মুন্সি, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা আবুল কাসেম এ সময় উপস্থিত ছিলেন।

Model Hospital

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।