বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ ৮৮ চাঁদপুর জেলা প্যানেলের বৃক্ষরোপণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ৫:০২ পিএম
বাংলাদেশ ৮৮ চাঁদপুর জেলা প্যানেলের বৃক্ষরোপণ

এসএসসি ১৯৮৮ ব্যাচের বন্ধু প্লাটফর্ম ‘বাংলাদেশ ৮৮ চাঁদপুর জেলা প্যানেল’র উদ্যোগে চাঁদপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। চাঁদপুর টেকনিক্যাল স্কুল এবং ষোলঘর উচ্চ বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার এই বৃক্ষরোপণ করা হয়।

চাঁদপুর প্যানেলের কো-অর্ডিনেটর এএইচএম আহসান উল্লাহর সার্বিক তত্ত্বাবধানে বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। স্কুল দুটিতে ফলদ, বনজ এবং ফুল গাছ লাগানো হয়।

এই বৃক্ষরোপণ কর্মসূচিতে বাংলাদেশ ৮৮ চাঁদপুর জেলা প্যানেলের বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা হাজী মোশাররফ হোসাইন, কো-অর্ডিনেটর এএইচএম আহসান উল্লাহ, সহকারী কো-অর্ডিনেটর এসএম মজিবুল হক রাসেল, নার্গিস স্বপ্না, খলিলুর রহমান পোকন, আফরোজা পারভিন, হাসিনা বিনতে রাণী, আবুজার গিফারী, এসএম বদরুদ্দোজা লিটন, রেজাউল করিম, ইয়াসমিন আক্তার পারভিন, সেলিম রেজা ও নূরজাহান। টেকনিক্যাল স্কুলের অনুষ্ঠানে অংশ নেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, আর ষোলঘর উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে অংশ নেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির সুমন।

বাংলাদেশ ৮৮ চাঁদপুর জেলার নবগঠিত প্যানেল মানবিক এবং সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই প্যানেলকে সারাদেশে মডেল প্যানেল হিসেবে গড়ে তুলতে সবসময় প্রয়াস চালাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এ লক্ষ্যে সকল বন্ধুর আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

Model Hospital

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।