বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিকদের ব্যাপারে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক : ডিসি অঞ্জনা খান মজলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১, ৩:০২ পিএম
বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিকদের ব্যাপারে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক : ডিসি অঞ্জনা খান মজলিশ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের বিপনীবাগস্থ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির এক সভা (১৭ নভেম্বর) বুধবার সকাল সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ।

সভায় সভাপত্বি করেন চাঁদপুর জেলা প্রশাসক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নবাগত সভাপতি অঞ্জনা খান মজলিশ।

বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রধান শিক্ষক প্রতিমা রানী ভৌমিক এর পরিচালনায় সভায় অংশ নেন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও চাঁদপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ সরকার ,সদস্য ও চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো:সাহাবউদ্দিন ,সদস্য ও সুইড বাংলাদেশ চাঁদপুর এর সভাপতি ও প্রাক্তন উপাধ্যক্ষ মো:ইসমাইল তপাদার কাঞ্চন,সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ,অ্যাডভোকেট সাইফুদ্দিন বাবু ,বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মো: মজিবুর রহমান,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা,সিভিল সার্জনের প্রতিনিধি,অভিভাবক সদস্য মো:তাজুল ইসলাম মজুমদার ,সিনিয়র সহকারী শিক্ষক বিচিত্রা সাহা প্রমুখ ।

সভার শুরুতেই চাঁদপুর জেলা প্রশাসক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নবাগত সভাপতি অঞ্জনা খান মজলিসকে ফুলেল শুভেচ্ছা জানান বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ।

Model Hospital

সভায় চাঁদপুর জেলা প্রশাসক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অঞ্জনা খান মজলিশ বলেন, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিকদের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক ,তিনি এদের ব্যাপারে সবসবময়ই সহযোগিতা করে আসছে । আমরা তাদের পাশে থাকবো । অটিস্টিকদের ব্যাপারে চাঁদপুর জেলা প্রশাসনের তরফ থেকে সবধরনের সহযোগিতা থাকবে ।

তিনি বলেন, অটিস্টিকদের জন্য দ্রুত সময়ের মধ্যে সরকারিভাবে নিজস্ব জমি এবং অস্থায়ীভাবে একটি স্কুল ঘরের ব্যবস্থা করবো । বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য প্রতিবন্ধী ভাতা,ক্রীড়া সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করবো ।

চাঁদপুরে এ ধরনের একটি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।

জানা গেছে, চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বর্তমানে মোট ৭৫জন শিক্ষার্থী লেখাপড়া করছে ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital