শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৭ নভেম্বর, ২০২১, ৩:০৬ পিএম
শাহরাস্তিতে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তি উপজেলার চিতোষী র্প্বূ ইউনিয়নের কাদরা গ্রামের মুন্সী বাড়ী থেকে রাবেয়া আক্তার আনিসা (১৭) নামে এক যুবতীর গলাঁয় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে প্রেরন করেছে।

নিহতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানায়, গত ১৬ই নভেম্বর মঙ্গলবার রাত ৪ টায় রাবেয়া আক্তার আনিসা (১৭) পিতা: বিল্লাল হোসেন পাটোয়ারী, সাং শাকতলা পাটোয়ারী বাড়ী, মনোহরগজ্ঞ, কুমিল্লা। ঘরের আড়ার সাথে ঝুলন্ত লাশ তার নানার বাড়ী শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের কাঁদরা মুন্সী বাড়ী থেকে উদ্ধার করা হয়। গত ১৫/ ২০ দিন পূর্বে নিহত আনিসা তার নিজ বাড়ী মনোহরগজ্ঞ শাঁকতলা থেকে তার নানার বাড়ী শাহরাস্তির কাঁদরা মুন্সী বাড়ীতে বেড়াতে আসে। ঘটনার দিন ভোর রাতে ঐ ঘরে বসবাসরত লোকজন আনিসার থাকার কক্ষের আঁড়ার সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখে ডাক- চিৎকার শুরু করে। পরবর্তীতে বাড়ির ও আশপাশের লোকজন এসে পুলিশকে বিষয়টি জানালে, পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।

নিহতের পরিবার আরো জানায়, বিগত ১ বৎসর পূর্বে নিহত আনিসার বিয়ে ঠিক হয় (এনগেজমেন্ট) হয় পাশ^বর্তী চাঁটখিল উপজেলার পাঁনশা গ্রামের সালেহ আহম্মেদের পুএ প্রবাসী মোহাম্মদ বাদল এর সাথে। বিয়ে ঠিক হওয়ার পর থেকেই দুজনের মধ্যে মোবাইল ফোনে কথোপকোতন চলে আসছিল। ঘটনার দিন ১৬ ই নভেম্বর মঙ্গলবার রাতে ও প্রবাসী বাদল ও আনিসার মধ্যে মোবাইল ফোনে কথা হয়েছিল বলে তার পরিবার জানায়।

Model Hospital

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবদুল মান্নান জানান, খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ নিহত যুবতীর গলাঁয় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে। লাশ চাঁঁদপুর মর্গে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যার মামলা নং ০১, তাং ১৭/১১/২০২১ ইং।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital