সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ জুলাই, ২০২২, ৩:০১ পিএম
মতলব উত্তরে কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ; অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে উফশী আমন প্রণোদনা কর্মসূচীর আওতায় এক হাজার কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সালাউদ্দিন।
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মজিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক জাকির হোসেন বাদশা, আধুনিক কৃষক আতাউর রহমান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক প্রমুখ। টেকনিক্যাল সেশন পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল খান পাপ্পু।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন রুহুল এমপি বলেন, এক সময় দেশে সার বীজের জন্য কৃষকদের প্রাণ দিতে হয়েছিল। আর এখন আওয়ামী লীগ সরকার কৃষকের ঘরে কৃষি প্রণোদনা পৌছে দিচ্ছে। এটাই হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ। তার স্বপ্ন বাস্তবায়ন করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Model Hospital

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তাই আওয়ামী লীগকে বার বার ক্ষমতায় দেখতে চায় জনগণ। ইতোমধ্যেই পদ্মা সেতু উদ্বোধন করে বিশ্বে ব্যাপক প্রশংসার দাবিদার হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আওয়ামী লীগ ও শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হবেই।

আলোচনা সভা শেষে প্রতিজন কৃষক ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি আমন ধানের বীজ পেয়েছে। যার মুল্য ৫২০ টাকা। কৃষক কর্মকর্তা মোঃ সালাউদ্দিন জানান, সার, বীজ অন্যান্য উপকরণ সংরক্ষণ করার জন্য একটি গোডাউন দরকার।

একটি প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে গোডাউন বরাদ্দ পাওয়া গেছে। কিন্তু জায়গা না পাওয়ার কারণ গোডাউনটি নির্মাণ করা সম্ভব হচ্ছে না।গোডাউন নির্মাণের জায়গা নির্দিষ্ট করে দেওয়ার জন্য সাংসদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও’র হস্তক্ষেপ কামনা করেন।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।