বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শেখ হাসিনার নেতৃত্বে সম্প্রীতির নজির স্থাপন করেছে বাংলাদেশ; রুহুল এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ জুলাই, ২০২২, ৩:০৩ পিএম
শেখ হাসিনার নেতৃত্বে সম্প্রীতির নজির স্থাপন করেছে বাংলাদেশ; রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলার দুর্গাপুর কালী মন্দির ও চরপাথালিয়া মন্দিরে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে প্রথমে দুর্গাপুর ও পরে চরপাথালিয়ায় রথযাত্রা উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

দুর্গাপুর কালী মন্দির জগন্নাথ দেবের রথযাত্রা-২০২২ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

মন্দিরের প্রধান উপদেষ্টা ধীরেন্দ্র মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মোঃ শামসুদ্দিন প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, কালী মন্দির কমিটির সভাপতি নারায়ণ মন্ডল, সাধারণ সম্পাদক সুশীল সরকার, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার খোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, উপজেলা যুবলীগের সদস্য আশরাফুল আলম মিলন, দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল লস্কর, সুলতানাবাদ ইউনিয়ন যুবলীগ নেতা মাজহারুল ইসলাম।

Model Hospital

চরপাথালিয়া নুরুল হুদা উচ্চ বিদ্যালয় মাঠে শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীর রথযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক প্রমুখ। আরো বক্তব্য রাখেন, মন্দির কমিটির সভাপতি বাবু অরুণ সরকার, রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি বাবু বরিন্দ্র নারায়ণ রায়, সাধারণ সম্পাদক বৈদনাথ সাহা, বিশিষ্ট ব্যবসায়ী ডা. রাজিব চৌধুরী প্রমুখ।

সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করেছে বাংলাদেশ আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল বলেন, বিশ্বে নজিরবিহীন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সম্প্রীতির নজির স্থাপন করেছে বাংলাদেশ। এদেশে সকল ধর্মগোত্র সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে শান্তিতে বসবাস করছে। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টানসহ সব ধর্মগোত্রের মানুষ ভালো আছে। সব ধর্মের মানুষ সারা দেশে মিলেমিশে কাজ কর্ম করছে।

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি বলেন, আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে সবাই সোচ্চার। এই বাংলাদেশে কেউ যাতে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াতে না পারে এবং জঙ্গিবাদ যেনো আমাদের দেশে মাথাচাড়া দিতে না পারে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।

সাংসদ রুহুল বলেন, অসাম্প্রদায়িক সমাজ গঠনে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে হিন্দু সমাজের উপর যে লোমহর্ষক নির্যাতন হয়েছে তা ইতিহাসে স্বাক্ষী হয়ে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর হিন্দুরা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পেয়েছে। তারা শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করে আসছে।

সর্ববৃহৎ রথযাত্রা উৎসব মতলব উত্তর উপজেলায় রথযাত্রায় হাজারও নারী-পুরুষের মিলন মেলায় পরিণত হয় উৎসব অঙ্গন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।