বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ছেংগারচর বাজারে জমজম টাওয়ারের পাইলিং কাজের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ জুলাই, ২০২২, ৩:০৫ পিএম
ছেংগারচর বাজারে জমজম টাওয়ারের পাইলিং কাজের উদ্বোধন

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারের কলাকান্দা রোডে (১০ তলা বিশেষ্ট) জমজম টাওয়ারের পাইলিং কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১লা জুলাই) সকালে উপজেলার ছেংগারচর বাজারে পবিত্র কোরআন তেলোয়াত, মিলাদ মাহফিল শেষে মুনাজাতের মধ্য দিয়ে নির্মাণের কাজ শুরু হয়েছে।

জমজম টাওয়ার কর্তৃপক্ষ জানান, মতলব উত্তর উপজেলায় এটি হবে সর্ববৃহত ভবন। এই ভবনেটির কাজ সম্পন্ন হলে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। নিত্যপ্রয়োজনীয় সকল পন্য পাওয়া যাবে এখানে। তাছাড়াও ব্যাংক, বীমাসহ অন্যান্য অফিসের জন্যও ভাড়া দেওয়া হবে। তারা আরো জানান, ক্রেতাদের কথা চিন্তা করে তারা এ উদ্যেগ নিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, কলাকান্দা ইউপির চেয়ারম্যান সোবহান সরকার সুভা, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, জমজম টাওয়ার পরিচালক বিশিষ্ট ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, সাইদুর রহমান শিবলু, জুয়েল আহাম্মেদ, আবদুল বাতেন মাষ্টার।

Model Hospital

এছাড়াও ছেংগারচর বাজারে ব্যবসায়ী কাউছার আহমদ, , জহির হোসেন’সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।