বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে কিশোর অপরাধ দমনে পুলিশের পদক্ষেপ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ জুলাই, ২০২২, ৬:১০ পিএম
মতলব উত্তরে কিশোর অপরাধ দমনে পুলিশের পদক্ষেপ

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কিশোর অপরাধ দমনে পুলিশ পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কিশোর অপরাধ, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা করছে মতলব উত্তর থানা পুলিশ।

শনিবার দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ে এ সচেতনতামূলক সভা করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদ। এ ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল সভা করছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, বিভিন্ন অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের অধিকাংশই কিশোর। এসব অপরাধ দমনে কলেজ ও স্কুল চলাকালে বা ছুটির সময় কোন কিশোর এ সকল প্রতিষ্ঠানের সামনে দিয়ে অহেতুক ঘোরাঘুরি করলে পুলিশ তাদেরকে আটক করবে। অপ্রাপ্ত বয়স্ক কোনও কিশোর শহরে জিকজ্যাক স্টাইলে আঁকাবাঁকাভাবে মটর সাইকেল চালালে বা সন্ধ্যায় স্কুল, কলেজের শিক্ষার্থীদের কোথাও আড্ডা বা অহেতুক ঘোরাঘুরি করলে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হবে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদ বলেন, অপ্রাপ্ত বয়স্ক বা কিশোর মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মটরযান আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে পুলিশ মনে করে ইউরোপ, আমেরিকার বিভিন্ন ষ্টার, সুপার ষ্টারদের মত হেয়ার স্টাইল করা ও পোষাক পরিধান করার মতো কালচার এখনও আমাদের দেশের মফস্বল শহরগুলোতে গড়ে ওঠেনি।

Model Hospital

তবে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ১৮ বছরের উপরে যাদের বয়স তাদের মানবাধিকারের ব্যাপারে পুলিশ কোন হস্তক্ষেপ করছে না। প্রতিটি মানুষেরই নিজস্ব পছন্দ ও মতামত রয়েছে। কিশোর অপরাধ বৃদ্ধির কারনে পুলিশ শুধু অপ্রাপ্ত বয়স্কদের ব্যাপারে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।