বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে ভোটার তালিকা হালনাগাদ করার লক্ষ্যে মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ৫:০২ পিএম
মতলব উত্তরে ভোটার তালিকা হালনাগাদ করার লক্ষ্যে মতবিনিময় সভা

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও নির্বাচন অফিসার মোহাম্মদ রিপন হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ কাইয়ুম খান, সমাজসেবা অফিসার আনিছুর রহমান তপু, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নুরুন্নবী, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন, বাগানবাড়ি ইউপি চেয়ারম্যান আল মামুন জমাদার, ফরাযীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার প্রমুখ।

সভায় জানানো হয়, আগামী ১২ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করার লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এবং ৬ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সকল ইউনিয়ন ও পৌরসভায় ছবি তোলাসহ বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করা হবে।

Model Hospital

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলের সহযোগীতা চান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এবং সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।