বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বাবুরহাট মহাসড়কের পাশেই গোহাট বসানোর প্রস্তুতি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ৫:২৪ পিএম
বাবুরহাট মহাসড়কের পাশেই গোহাট বসানোর প্রস্তুতি

স্টাফ রিপোর্টার : চাঁদপুর বাবুরহাটে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহামড়কের পাশের পবিত্র ঈদুল আযহার গোহাট বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতি বছরই সরকারের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে মহাসড়কের পাশেই বাবুরহাটের কিছু ব্যাক্তি এ গোহাট পরিচালনা করে আসছে।

এর ফলে বাবুরহাটের বসানো গোহাটের কারনে পথচারীদের যাতায়েতের মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। হাটেরর সময় বাবুরহাট এলাকা যেন দুর্ভোগের এক মহা সড়কে পরিনত হয়ে থাকে। আগামী কাল বৃহস্পতিবার মতলব রোড থেকে বিসিক শিল্পী নগরি পর্যন্ত জমজমাট গরুর বাজার বসবে। হাটের ইজারাদার ইতিমধ্যে বাজারের জন্য সড়কের পাশে বাঁশদিয়ে গরুর বাঁধার স্থান করেছে। বাঁশের কাজ ও প্রায় শেষের পথে রয়েছে।

মহা সড়কের পাশে কোন ভাবে গরুর বাজার বসানো যাবেনা, বসালেই আইনি ব্যবস্থা বলে জেলা প্রশাসক কামরুল হাসান ঈদুল আযহা ও উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় ঘোষনা করেছে। এ নিয়ে পত্র পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ মঙ্গলবার সংবাদ প্রকাশিত হয়েছে। ১০ জুলাই দেশে ঈদুল আযহা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে গরুর বাজারের ইজারা দেওয়া হয়েছে। ইজারাদাররা ইতিমধ্যে অনেক স্থানে গুরুর বাসার বসানো শুরু করেছে। এখন প্রশ্ন হচ্ছে, প্রতি বছর বাবুরহাটে সরকারের নিষেধাষ্ণাকে অনাম্য করে কিভাবে মহা সড়কের পাশে গুরুর বাজার বসছে। সত্যি বাবুরহাট বাজারটি সড়কের পাশে ইজারা দেওয়া হচ্ছে নাকি অন্য স্থানে এমন প্রশ্ন ও চারিদিকে ঘুরপাক খাচ্ছে।

বাবুরহাটে সড়কের পাশে গোহাটের কারনে হাটের দিন যেটুকু পর্যন্ত গরুর বাজার থাকে সেটুকু পর্যন্ত ব্যবসায়ীরা মারাত্মক ভাবে ও ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। লাখ লাখ টাকা খরচ করে সড়কের পাশে দোকান দিয়ে থাকলে ও গোহাটের কারনে ঐদিন বেচাকেনা একে বারেই থাকেনা বললেই চলে। ঈদ উপলক্ষে প্রতিটি দোকানে বেচাকেনা আগের চেয়ে একটু বেশি থাকে। নাম প্রকাশ না করার সর্তে অনেক ব্যবসায়ীরা জানান বাবুরহাটে সড়কের পাশে গরুর বাজারটি অন্যস্থানে সড়িয়ে নেওয়া প্রয়োজন। অন্য স্থানে গরুর বাজারটি দিলে সড়কের পাশে জানযট থেকে বিরত থাকবে, ব্যবসায়ীরা স্বচ্ছন্দে ব্যবসা করতে পারবে।

Model Hospital

বাবুরহাটের বিশাল খেলার মাঠ রয়েছে, ইজারাদাররা যদি সেখানে গরুর বাজারটি স্থানান্তর করে তা হলে একদিকে সড়কে যানচলাচলসহ পথচারিরা চলতে পারবে স্বচ্ছন্দে, অন্যদিকে ব্যবসায়ীদের ও তিল পরিমান ক্ষতি হবেনা বলে তারা জানিয়েছে।

বাবুরহাটে সড়কের পাশে গরুর বাজাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ভুক্তভোগীরা দ্রুত প্রদক্ষেপ নেওয়ার জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছে।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।