সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে হিন্দু যুবকের ইসলাম ধর্ম গ্রহণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ১২:৪৬ পিএম
ফরিদগঞ্জে হিন্দু যুবকের ইসলাম ধর্ম গ্রহণ

এস এম ইকবাল : চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বাঁধন চন্দ্র সরকার নামে এক হিন্দু যুবক পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
৫ জুলাই মঙ্গলবার চাঁদপুর নোটারি পাবলিকে এফিডেভিট করে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন বাধঁন (বর্তমানে মোঃ আবদুর রহমান)। জন্ম সূত্রে হিন্দু ধর্ম গ্রহণ করা বাঁধন একই জেলার মতলব দক্ষিণ থানার বরুন চন্দন সরকারের ছেলে।

উল্লেখ্য পরিবার সহ বেশ কয়েক বছর যাবত ফরিদগঞ্জেই বসবাস করছেন। যে কারনে পড়াশোনা থেকে শুরু করে ফরিদগঞ্জেই তার বেড়ে উঠা।

মোঃ আবদুর রহমান এই প্রতিনিধিকে জানান, চলতি বছরের পবিত্র ঈদুল ফিতরের পূর্বরাতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বন্ধু রাহাতের কাছে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি (পূর্ণরায় কোন আলেমের কাছে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে স্থানীয় আলেমদের কাছে কথা বললে তারা জানান নিজের পরিপূর্ণ ইচ্ছায় একবার কালিমা পড়লেই হবে) এবং সবশেষ গত ৫ জুলাই মঙ্গলবার চাঁদপুরে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করি এবং আমি নিয়মিত নামাজ আদায় করছি। সে আরোও জানান, আমার বিভিন্ন সুরা, নামাজ সহ যাবতীয় বিষয়ে শিখতে আমার বন্ধুরা আমাকে সার্বক্ষনিক সহযোগিতা করছে।

ইসলাম ধর্ম গ্রহণ করার পর এখন থেকে সে তার পরিবার থেকে আলাদা জীবন যাপন করছেন। মোঃ আবদুর রহমান সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন। ২০২১ সালে ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়া এই যুবক এখন পড়াশোনা করছে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয়ের একাদশ শ্রেণী প্রথম বর্ষে, সে চায় নিজের এইচএসসি পরীক্ষা শেষ করে স্থায়ী ভাবে কোন একটি কর্মস্থলে নিজেকে যুক্ত করতে, তবে তার আগে শিক্ষা জীবনের চ্যালেঞ্জিং এই সময়টুকু কাটাতে দরকার স্থায়ী কোন ব্যবস্থা, যেটির জন্য আঃ রহমান সকলের সহযোগিতা প্রত্যাশা করছেন।

Model Hospital

আঃ রহমানের বন্ধুরা জানান, অনেক আগে থেকেই আঃ রহমানের ইসলাম প্রতি বেশ আগ্রহ ছিলো, প্রায় সময় আমরা খেয়াল করতাম ও জুমার দিন হুজুরের দেওয়া খুতবা সে মাইকে একান্ত মনোযোগে শুনতো এবং তার নামাজসহ ইসলামের যাবতীয় বিষয়ের প্রতি ছিলো ওর বেশ আগ্রহ ও ভালোবাসা ছিলো।

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৩০ এম
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা ওই বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিলেন। তবে পুলিশ তাদের আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

রোববার (২৫ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। আটক অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, আমাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আমার কয়েকজন শুভাকাঙ্খীকে দাওয়াত দেওয়া হয়েছিল।

Model Hospital

রোববার সন্ধ্যার আগমুহূর্তে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তারা লক্ষ্মীপূজার দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।