বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সেবা সিটি এন্ড খান টাওয়ার অ্যাপার্টমেন্ট ওনার্স এসোসিয়েশন গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১, ৩:১৮ পিএম
চাঁদপুর সেবা সিটি এন্ড খান টাওয়ার অ্যাপার্টমেন্ট ওনার্স এসোসিয়েশন গঠন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরস্থ সেবা সিটি এন্ড খান টাওয়ার এ্যাপার্টমেন্ট ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠনকল্পে গতকাল ১৮ নভেম্বর বৃস্পতিবার বিকেলে সেবা সিটির নিচতলা কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের আহবায়ক শাহাদাত হোসেন খান মানিক।

এসোসিয়েশনের আহবায়ক সদস্য সচিব অ্যাডভোকেট মো:শামছুল ইসলাম মন্টুর পরিচালনায় অংশ নেন সদস্য মো: সফর উদ্দিন , সদস্য সাংবাদিক সোহেল রুশদী , সদস্য পারভেজ করিম বাবু, সদস্য মো: মিজানুর রহমান , সদস্য সালাউদ্দিন সরদার , সদস্য আ:সামাদ খান , সদস্য স্বপন কুমার রায়, সদস্য বাদল কৃষ্ণ সরকার , সদস্য মো:আবদুল মালেক মানিকসহ অধিকাংশ ফ্লাট মালিকগন।

এ সময় উপস্থিত ছিলেন সেবার সিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো:হেলাল ও প্রকৌশলী মো: মনিরসহ কর্মচারীবৃন্দ।

Model Hospital

সভায় সেবা সিটি এন্ড খান টাওয়ার এ্যাপার্টমেন্ট এসোসিয়েশন ফ্লাট মালিক পক্ষের স্বার্থ সংরক্ষণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ফ্লাট মালিকদের সকল সুবিধা নিশ্চিত করার ব্যাপারে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সভায় ফ্লাট মালিক পক্ষের নিরাপত্তা নিশ্চিত ,জনবল নিয়োগ,সুষ্ঠু পরিচালনা,গঠনতন্ত্র প্রনয়নসহ বেশ গুরুত্বপুর্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সবশেষে উপস্থিত ফ্লাট মালিক পক্ষের উপস্থিতি সর্বসম্মতিক্রমে সেবা সিটি এন্ড খান টাওয়ার এ্যাপার্টমেন্ট ওনার্স এসোসিয়েশনের ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয় ।

কমিটি নিন্মরুপ : সভাপতি শাহাদাত হোসেন খান মানিক, সহ-সভাপতি মো: সফর উদ্দিন,সহ-সভাপতি সাংবাদিক সোহেল রুশদী,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো:শামছুল ইসলাম মন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু,কোষাধ্যক্ষ মো:মিজানুর রহমান,সদস্য চেয়ারম্যান সালাউদ্দিন সরদার ,সদস্য আ:সামাদ খান,সদস্য স্বপন কুমার রায়,সদস্য বাদল কৃষ্ণ সরকার,সদস্য মো:আবদুল মালেক মানিক প্রমুখ।

উল্লেখ্য সেবা সিটি এন্ড খান টাওয়ার এ্যাপার্টমেন্ট ওনার্স এসোসিয়েশনের ৩৫টি ফ্লাট (সদস্য )রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।