বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে ঋণের বোঝা বইতে না পেরে আত্মহত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২, ১১:৪৫ এম
ফরিদগঞ্জে ঋণের বোঝা বইতে না পেরে আত্মহত্যা

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে ঋণের বোঝা পরিশোধ করতে না পেরে গলায় ফাঁস দিয়ে মমতাজ বেগম (৪৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আত্মহত্যার সংবাদ পেয়ে ঈদের দিন সকালে ফরিদগঞ্জ থানার এসআই আব্দুল মান্নাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্ঘে প্রেরন করা হয়েছে।

গত রোববার (১০ জুলাই) রাতে উপজেলার গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নে উত্তর হাঁসা এলাকার মিজি বাড়িতে নিজ ঘরের আড়ার সথে ওড়না দিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যা কারী মমতাজ বেগম ওই এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী। তিনি ২সন্তানের জননী। তার স্বামী আবুল কালাম আজাদ ঢাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাকুরী করেন। তিনি এই ঘটনার সময় ঢাকায় ছিলেন।

পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান, মমতাজ বেগম প্রায় ১৫ লক্ষ টাকা ঋণগ্রস্থ চিলেন। পাওনাদারের টাকা পরিশধের চাপ সহ্য করতে না পেরে এই আত্মহত্যা করেছে।

মমতাজের ছোট ছেলে ফরহাদ জানান, আমি ঢাকা থেকে লঞ্চেকরে বাড়ি আসছিলাম এ সময় মা আমার মোবাইলে ফোন দিয়ে বলে আমি কখন বাড়ি আসবো আমাকে দেখতে খুব ইচ্ছে করে বলে জানান। আমি মাকে বালি আমি আসতে সকাল হবে মা তুমি ঘুমাও এই বলে আমি ফোন কেটি দেই। এরপর বোর ৪টা নাগাদ বাড়ি এস মাকে ডাকা-ডাকি করলে কোন শব্দ না পেয়ে দরজায় ধাক্কা দিলে দরজা খুলে গেলে দেখি মা ঘরের আড়াঁর সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। আমার চিৎকার চেচামেচিতে বাড়ির লোকজন এসে মায়ে মৃত দেহ মাটিতে নামায়।

Model Hospital

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ঈদের দিন মমতাজ বেগম নামে এক গৃহবধু আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্ঘে প্রেরন করেেছ। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।