সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

হাজীগঞ্জে চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে ৫শ’৩৬ জনের মনোনয়ন উত্তোলন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১, ৪:৪৫ পিএম
হাজীগঞ্জে চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে ৫শ’৩৬ জনের মনোনয়ন উত্তোলন

নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত (নারী) এবং সাধারণ সদস্য পদে মোট ৫ শত ৩৬ জন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) পর্যন্ত স্ব স্ব দায়িত্ব প্রাপ্ত রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র উত্তোলন করেন। এরমধ্য ১৭ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেন।

উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত চেয়ারম্যান পদে ৬৯ জন, সংরক্ষিত (নারী) সদস্য পদে ৮২ জন ও সাধারণ সদস্য পদে ৩ শত ৮৫ জন মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। একই দিনে সংরক্ষিত (নারী) সদস্য পদে ৫ জন এবং সাধারণ সদস্য পদে ১২ প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেন। এসব প্রার্থীরা তারা তাদের ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত রিটানিং অফিসারের কার্যালয়ে কর্মী-সমর্থক নিয়ে মনোনয়ন উত্তোলন ও দাখিল করেন।

এই ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজারগাঁও, কালচোঁ উত্তর ও কালচোঁ দক্ষিণ ইউনিয়নে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওবায়েদুর রহমান এবং হাজীগঞ্জ সদর, হাটিলা পূর্ব ও হাটিলা পশ্চিম ইউনিয়নের রিটানিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা ও বড়কুল পূর্ব, গন্ধর্ব্যপুর উত্তর, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের রিটানিং কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন উপজেলা প্রকৌশলী মো. রেজওয়ানুর রহমান এবং বাকিলা ও বড়কুল পশ্চিম ইউনিয়নের রিটানিং অফিসার হলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. জুলফিকার আলী।

Model Hospital

বৃহস্পতিবার চেয়ারম্যান পদে যে সকল প্রার্থীরা মনোনয়ন ফরম উত্তোলন করেছেন তারা হলেন, রাজারগাঁও ইউনিয়ন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল হাশেম, বাকিলা ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. জামাল উদ্দিন, কালচোঁ উত্তর ইউনিয়ন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত হাতপাখা প্রতীকের প্রার্থী এম.এ মতিন, কালচোঁ দক্ষিণ ইউনিয়ন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা শাহাদাত হোসেন, হাজীগঞ্জ সদর ইউনিয়ন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী শরীফুল ইসলাম গাজী, নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মাহতাব হোসেন সবুজ, বড়কুল পূর্ব ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও বর্তমান চেয়ারম্যান কবির হোসেন মিয়াজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত হাতপাখা প্রতীকের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা ক্বারী আব্দুল হামিদ, বড়কুল পশ্চিম ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আবুল হাসেম, হাটিলা পূর্ব ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও বর্তমান চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা দুলাল, এ.এস.এম রাছেল মজুমদার, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা কাউসার হোসেন, হাটিলা পশ্চিম ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন লিটু, নাজমুল হক পাটওয়ারী রাসেল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. ইয়াছিন মনির, স্বতন্ত্র প্রার্থী মাসুদ আলম খাঁন, দেখা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে উপজেলা এবং নির্বাচনী এলাকাগুলো প্রার্থীদের পদচারণা এক উৎসবে রুপ নিয়েছে।

এমনকি প্রার্থীরা মনোনয়ন উত্তোলন করেই জনসাধারণের সাথে কুশল বিনিময় করে দোয়া চেয়ে নিচ্ছেন।

দলীয় মনোনয়ন ও প্রার্থীরা প্রতীক পাওয়ার পর পরই এমন উৎসবের দেখা যাবে।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।