বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার চাঁদপুর সদরের যেসব স্থানে দেয়া হবে করোনা টিকার ৩য় ডোজ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ জুলাই, ২০২২, ৩:৫৬ পিএম
মঙ্গলবার চাঁদপুর সদরের যেসব স্থানে দেয়া হবে করোনা টিকার ৩য় ডোজ
মাসুদ হোসেন : করোনা সংক্রমণ প্রতিরোধে টিকা কার্যক্রমকে গতিশীল করতে ১৯ জুলাই মঙ্গলবার সারাদেশে বুস্টার ডোজ দিবস পালিত হবে। এ দিবসের আওতায় ১৮ বছর ও এর বেশি বয়সের সব নাগরিককে বুস্টার ডোজ টিকা দেওয়া হবে। তবে দ্বিতীয় ডোজ নেওয়ার ৪ মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে। সারাদেশের ন্যায় চাঁদপুর সদরেও দেয়া হবে এই টিকা।
চাঁদপুর সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের যেসব কেন্দ্রে দেয়া হবে সেসব স্থানের তালিকা নিন্মে দেয়া হলো। উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদী কমিউনিটি ক্লিনিক, খেরুদিয়া কমিউনিটি ক্লিনিক ও বিষ্ণুপুর কমিউনিটি ক্লিনিক। ১নং আশিকাটি ইউনিয়নের আশিকাটি শহিদ মোহাম্মদ খান সরকারী প্রাথমিক বিদ্যালয়, হোসেনপুর সিনিয়র মাদ্রাসা ও রালদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। ৩নং কল্যাণপুর ইউনিয়নের বাবুরহাট ছালেহা এফডব্লিউএ এর বাড়ি, পূর্ব কল্যান্দী কমিউনিটি ক্লিনিক ও দাসাদী উচ্চ বিদ্যালয়। ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ই
পল্লী বিদ্যুৎ ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় ও ভাটেরগাঁও কমিউনিটি ক্লিনিক। ৫নং রামপুর ইউনিয়নের ছোট সুন্দর ইউনিয়ন পরিষদ কার্যালয়, পাঁচ বাড়িয়া ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র ও রাড়ীরচর কমিউনিটি ক্লিনিক।
৬নং মৈশাদী ইউনিয়নের উত্তর মৈশাদী কমিউনিটি ক্লিনিক, হামানকর্দ্দি কমিউনিটি ক্লিনিক ও শিলন্দিয়া কমিউনিটি ক্লিনিক।
৭নং তরপুরচন্ডী ইউনিয়নের ইচলী রোড আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসা, সেনের দিঘির পাড় পূর্ব তরপুরচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তরপুরচন্ডী ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র। ৮নং বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী কমিউনিটি ক্লিনিক, নানুপুর কমিউনিটি ক্লিনিক ও বাগাদী ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র। ৯নং বালিয়া ইউনিয়নের বালিয়া বাজার বালিয়া কমিউনিটি ক্লিনিক, সাপদী কমিউনিটি ক্লিনিক ও বালিয়া ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র। ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নের আরাজি বালিয়া কমিউনিটি ক্লিনিক, বহরিয়া কমিউনিটি ক্লিনিক ও লক্ষীপুর মডেল ইউনিয়ন পরিষদ কার্যালয়। ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নের পূর্ব জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুকুন্দিচর কমিউনিটি ক্লিনিক ও চরফতেজংপুর কমিউনিটি ক্লিনিক। ১২নং চান্দ্রা ইউনিয়নের বাখরপুর কমিউনিটি ক্লিনিক, মদনা-২ কমিউনিটি ক্লিনিক ও দক্ষিণ বালিয়া কমিউনিটি ক্লিনিক। ১৩নং হানারচর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নের বলাশিয়া কমিউনিটি ক্লিনিক, গোয়ালনগর কমিউনিটি ক্লিনিক ও বাঁশগাড়ী কমিউনিটি ক্লিনিক। সেই সাথে চাঁদপুর পৌর এলাকায় পূর্বের নির্দিষ্ট কেন্দ্রগুলোতেও দেয়া হবে এই টিকা।
কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়ার পর যাদের চার মাস সময় অতিবাহিত হয়েছে তারা সকাল ৯টা থেকে উপরোক্ত ইপিআই কেন্দ্রগুলোতে করোনার তৃতীয় (বুস্টার) ডোজ নিতে অনুরোধ জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ বেলায়েত হোসেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।