বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ‘বুস্টার ডোজ’ দিবস পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৩:৪৩ পিএম
মতলব উত্তরে ‘বুস্টার ডোজ’ দিবস পালন

মনিরুল ইসলাম মনির : করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তরে ‘বুস্টার ডোজ’ দিবস পালন করা হয়েছে। ১৯ জুলাই মঙ্গলবার সকালে দিবসের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল।

উদ্বোধনকালে তিনি বলেন, উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ৪৮টি বুথের মাধ্যমে ২৪ হাজার মানুষকে যাদের দ্বিতীয় ডোজ নেয়ার চার মাস পূর্ণ হয়েছে এমন ব্যক্তিদেরকে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা প্রদান করা হবে।

করোনা সংক্রমণ প্রতিরোধে টিকা কার্যক্রমকে গতিশীল করতে সারাদেশে বুস্টার ডোজ দিবস পালন করার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ দিবসের আওতায় ১৮ বছর ও এর বেশি বয়সের সব নাগরিককে বুস্টার ডোজ টিকা দেওয়া হবে। তবে দ্বিতীয় ডোজ নেওয়ার ৪ মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে।

হাসপাতাল পরিচালক বা তত্ত্বাবধায়ক বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, কোভিড-১৯ টিকা কার্যক্রম জোরদার করার জন্য আপনারা ইতোপূর্বে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ সপ্তাহ সফলভাবে পালন করেছেন। এরই ধারাবাহিকতায় ১৯ জুলাই দেশব্যাপী কোভিড টিকার বুস্টার ডোজ দিবস উদযাপন করা হবে। কোভিড-১৯ টিকাদান সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট দপ্তরের সবার সঙ্গে সমন্বয়পূর্বক ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করে বুস্টার ডোজ দিবস পালন করবেন এবং সবার প্রাপ্য বুস্টার ডোজ দেওয়ার ব্যবস্থা নেবেন।

Model Hospital

আরও বলা হয়েছে, বুস্টার ডোজ নেওয়ার জন্য উপযুক্ত প্রমাণ প্রদর্শন সাপেক্ষে (কোভিড-১৯ টিকার কার্ড বা সনদ) নিকটবর্তী টিকাদান কেন্দ্র বা বাংলাদেশের যেকোনো কোভিড-১৯ টিকাদান কেন্দ্র থেকে টিকাগ্রহীতা বুস্টার ডোজ নিতে পারবেন। সব টিকাদান কেন্দ্রে ফাইজার টিকা প্রদানের শর্তাদি অনুসরণ করতে হবে। সকাল ৯টা থেকে টিকাদান শুরু হবে। চিঠিতে বলা হয়েছে, নিয়মিত কোভিড-১৯ এর প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান রেখে কোভিড-১৯ টিকাদানের বুস্টার ডোজ কার্যক্রম (এক দিন) পরিচালনা করতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।