শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের শোভন-আজাদ আহত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২০ জুলাই, ২০২২, ৪:২৪ পিএম
সড়ক দুর্ঘটনায় চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের শোভন-আজাদ আহত

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও চ্যানেল ২৪ এর চাঁদপুর প্রতিনিধি আল ইমরান শোভন এবং দৈনিক চাঁদপুর দর্পণ এর মফস্বল সম্পাদক আবুল কালাম আজাদ আহত হয়েছেন। গতকাল বুধবার (২০ জুন) দুপুরে বাবুরহাট-মতলব সড়কের বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, পেশাগত দায়িত্ব পালন শেষে মোটরসাইকেল যোগে মতলব থেকে বাবুরহাট হয়ে চাঁদপুর আসছিলেন এই দুই সাংবাদিক। এসময় পথিমধ্যে বটতলা নামক স্থানে আসলে একটি পিকআপ (কুমিল্লা ট ১১-০৪০৩) পিছন দিক থেকে তাদের ধাক্কা দেয়।

এতে চালক আবুল কালাম আজাদ ও আরোহী আল ইমরান শোভন দুজনেই সড়কের পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনায় দুজনেই শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হন। এ সময় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করেন।

চাঁদপুর সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অনিমেশ চক্রবর্তী জানান, দুপুরে শোভন ও আজাদ নামে দুই সাংবাদিক আহত অবস্থায় জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসে। দুইজনের মধ্যে শোভনকে প্লাষ্টার করতে হয়েছে। তবে দুজনে আশঙ্কামুক্ত। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে রেস্টে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

Model Hospital

খবর পেয়ে চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক একেএম মাহবুবুর রহমান রহমান তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এবং বাড়িতে বিশ্রামে থাকার পরামর্শ দেন। এসময় চাঁদপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ হাসপাতালে ছুটে আসেন এবং তাদেরকে সান্তনা দেন।

আহত সাংবাদিক আল ইমরান শোভন ও একে আজাদ বলেন, পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে পিকআপের ধাক্কায় আমরা আহত হয়েছি। তবে বর্তমানে দুজনই কিছুটা সুস্থ বোধ করছি। আমরা সকলের কাছে দোয়া চাই যাতে দ্রুত আবার সবার মাঝে ফিরতে পারি।

এ ব্যাপারে চাঁদপুর ট্রাপিক ইন্সপেক্টর জহিরুল ইসলাম বলেন, সাংবাদিকদের কাছ থেকে দুর্ঘটনার খবর জানতে পেরে ট্রাকটি জব্দ করার জন্য তাৎক্ষণিকভাবে বিভিন্ন জায়গায় খবর দেয়া হয়। দুর্ঘটনার সাথে সাথে ট্রাকের চালক ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ায় এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আমাদের অভিযান অব্যাহত আছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital