শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গণমাধ্যমের সাথে মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৩ জুলাই, ২০২২, ৬:০৫ পিএম
শাহরাস্তিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গণমাধ্যমের সাথে মতবিনিময়
মোঃ মাসুদ রানা : চাঁদপুরে শাহরাস্তিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ নিয়ে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে শাহরাস্তি উপজেলা গণমাধ্যমের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার(২৩-জুলাই) দুপুরে উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় এটি অনুষ্ঠিত হয়। নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আয়োজিত ব্রিফিং অনুষ্ঠানে উপজেলা মৎস্য অফিসার তৌসিফ উদ্দিন বিগত দিনে শাহরাস্তি উপজেলায় মৎস্য সম্পদের উৎপাদনে , বিপণন, নিরাপদ মৎস্য সম্পদ উৎপাদন, দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষায় ভেসালও কারেন্ট জালের অবাধ ব্যবহার, অত্র উপজেলার বিশাল জলাদার ডাকাতিয়া নদীর অংশ রক্ষণাবেক্ষণ বিষয়ে আলোচনা করেন।
এছাড়া তিনি সরকারি সিদ্ধান্ত দেশ মৎস্য সম্পদে স্বয়ং সম্পূর্ণর কথা পুন ব্যক্ত করেন। অন্যদিকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী সাত দিনের কর্মসূচি নেওয়া হয়েছে বলে তিন জানান। তারেই অংশ হিসেবে আগামীকাল রোজ রবিবার স্থানীয় সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি এক  আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদয় সম্মতি জ্ঞাপন করে থাকার কথা রয়েছে।
ওই সময় গণমাধ্যম কর্মীদের মধ্যে শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, সহ-সভাপতি মইনুল ইসলাম কাজল, হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, যুগ্ম সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সহ যুগ্ম সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ, আমরুজ্জামান সবুজ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নোমান হোসেন আখন্দ, প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য কামরুজ্জামান সেন্টু, প্রচার সম্পাদক মোঃ জামাল হোসেন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, গণমাধ্যম কর্মী মোঃ রফিকুল ইসলাম পাটো:।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital