বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ জুলাই, ২০২২, ১:৪৭ পিএম
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতলব উত্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময়

মতলব উত্তর ব্যুরো : ‘নিরাপদ মাছে ভরবে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে চাঁদপুরের মতলব উত্তরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মনোয়ারা বেগম।

রবিবার (২৪ জুলাই) বেলা ৩ ঘটিকার দিকে মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার অফিসের উদ্যোগে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান।

লিখিত বক্তব্যে জানানো হয়, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে ১ম দিনে ব্যাপক প্রচারণাসহ সাংবাদিকদের সাথে মতবিনিময়। ২য় দিনে উদ্বোধনী অনুষ্ঠান, স্থানীয় পর্যায়ে ৩জন সফল মৎস্য চাষিদের পুরষ্কার প্রদান। ৩য় দিনে প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়। ৪র্থ দিনে অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা। ৫ম দিনে পুকুরের পানি ও মাটি পরিক্ষা ও মৎস্য সেক্টরের অগ্রগতি নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন। ৬ষ্ট দিনে সুফলভোগীদের প্রশিক্ষণ এবং বিভিন্ন উপকরণ বিতরণ। শেষ দিনে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান হবার কথা রয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, দেশের আর্থ সামাজিক উন্নয়ন, ক্রমবর্ধমান বিপুল জনগোষ্ঠি আমিষের চাহিদা পুরণ, বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সর্বোপরি জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধিতে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম।

Model Hospital

এসময় মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মমিনুল ইসলাম, সদস্য জাকির হোসেন বাদশা, সদস্য ইসমাইল খান টিটু, মতলব উত্তর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. দ্বীন ইসলাম, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম রানা, সাংবাদিক শহিদুল ইসলাম খোকন, আরাফাত আল আমিন, তুহিন ফয়েজ, সুমন আহাম্মেদ, তাইজুল ইসলাম সাগর প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital