খাদেরগাঁও ইউপি নির্বাচনে ৮নং ওয়ার্ডে কামরুল হাওলাদারের নির্বাচনী শোডাউন

রবিবার (২৪ জুলাই) বিকেল ৩টায় ৮নং ওয়ার্ডের নারায়ণপুর আল-বারাকা মডেল স্কুলের সামনে থেকে বিশাল শোডাউন নিয়ে ওয়ার্ডের নারায়ণপুর বাজারসহ নারায়ণপুর এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মতলব পৌরসভার কাউন্সিলর সারোয়ার সরকার লিখন। এসময় আরও বক্তব্য রাখেন, মেম্বার পদপ্রার্থী কামরুল ইসলাম হাওলাদারসহ কর্মী-সমর্থকরা। শোডাউনে উপস্থিত ছিলেন শত শত কর্মী-সমর্থকরা।











