বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উপাদী দক্ষিণে স্বতন্ত্র প্রার্থী ইউছুফ পাটওয়ারীর আনারস প্রতীকে নির্বাচনী সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ৪:১৮ পিএম
উপাদী দক্ষিণে স্বতন্ত্র প্রার্থী ইউছুফ পাটওয়ারীর আনারস প্রতীকে নির্বাচনী সভা
সজীব খান : মতলব দক্ষিণ  উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউছুফ পাটওয়ারীর আনারস প্রতিকের সমর্থনে নির্বাচনী সভা করা হয়েছে।
১৯ নভেম্বর শুক্রবার বিকেলে ইউনিয়নের ৯নং ওয়ার্ড করবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয় কক্ষে ও সন্ধ্যায় ৮নং ওয়ার্ডের কোঠারাবন্দ সরকারী প্রাথমিক বিদ্যায়ন কক্ষে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও এলাকার জনসাধারণের অংশ গ্রহনে উক্ত সভায় বিজয়ের জন্য স্বতঃস্পূর্তভাবে সবাই কাজ করার একমত পোষন করেন।
এসময় বক্তরা বলেন, আমরা দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের সার্বিক সেবা থেকে বঞ্চিত। সরকার প্রদত্ত নাগরিক সেবা ও গ্রামীন উন্নয়ন হয়েছে ব্যক্তি কেন্দ্রীক। আমরা দলীয় চেয়ারম্যান পেয়েও বর্তমান সরকারের উন্নয়ন জনগণের দৌর গোড়ায় পৌছে দিতে পারিনি। যাতে জনগণের কাছে আমাদের লজ্জা পেতে হয়। আমরা কোথায় বড় গলায় কথা বলতে পারিনি।
এছাড়া দল থেকেও ইউনিয়নের নেতাকর্মীরা যথাযথ সম্মান পায় নি। তাই এলাকার জনগণ একজন গ্রহনযোগ্য ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে চাইছে। যাতে দলের সম্মান ফিরে আসে, দলের নেতাকর্মীরা দলকে আরো সুশৃঙ্খল ও শক্তিশালী করতে সক্ষম হয়। তাই এই ইউনিয়নে সর্বদিকে দিয়ে ইউছুফ পাটওয়ারীই যোগ্য ব্যক্তি যাকে আমরা জনপ্রতিনিধি হিসেবে পেতে চাই, পাবার জন্য কাজ করবো ইনশাআল্লাহ।
এসময় এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital