বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া পৌরসভার ৭০ কোটি টাকার বাজেট ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৫ জুলাই, ২০২২, ১:৪৬ পিএম
কচুয়া পৌরসভার ৭০ কোটি টাকার বাজেট ঘোষণা

মো. রাছেল : কচুয়া পৌরসভায় নতুন কোন কর আরোপ ছাড়াই ২০২২ -২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা করা হয়েছে।

সোমবার বিকেলে পৌর মিলনায়তনে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র নাজমুল আলম স্বপন। চলতি বছরের বাজেটে রাজস্ব ও উন্নয়ন আয় ধরা হয়েছে ৭০ কোটি ৫৭ লক্ষ ৩৯ হাজার ৫২ টাকা, ব্যয় ৭০ কোটি ৩৭ লক্ষ টাকা এবং উদ্বৃত্ত ২০ লক্ষ ৩৯ হাজার ৫২ টাকা।

এ সময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম সরদার, প্যানেল মেয়র তাজুল ইসলাম রাজু, কাউন্সিলর আঃ মান্নান, হিসাব রক্ষক ইমাম হোসেন খান, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আবু ইউসুফ, কচুয়ার প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিকসহ সকল কর্মকর্তা-কর্মচারী, কাউন্সিলর, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও পৌর বাজারের বিশিষ্ট ব্যবসয়ীগণ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital