বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রথম আলোর কুইজে দেশের সেরা দশজনের তালিকায় চাঁদপুরের নাজমুল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ৪:২৯ পিএম
প্রথম আলোর কুইজে দেশের সেরা দশজনের তালিকায় চাঁদপুরের নাজমুল
মতলব উত্তর ব্যুরো : প্রথম আলো কর্তৃক আয়োজিত কুইজ প্রতিযোগিতায় দেশের সেরা দশজনের তালিকায় স্থান করে নিয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেধাবী সন্তান এ কে এম নাজমুল হাসান।
২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রথম আলোর পক্ষ থেকে সারাদেশের পাঠকদের জন্য তিন পর্বের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতার প্রথম পর্বে সর্বমোট ৪৫ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে। অনলাইনে ১০ দিনব্যাপী চলা প্রথম পর্বের প্রতিযোগিতা শেষে সর্বোচ্চ নম্বর পাওয়া সেরা বিশজনকে দ্বিতীয় পর্ব তথা সেমিফাইনালের জন্য নির্বাচিত করা হয়। সেমিফাইনালে সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে ১০ জনকে বাছাই করা হয় চূড়ান্ত পর্ব তথা ফাইনালের জন্য। সেমিফাইনালে সর্বোচ্চ নম্বর পেয়ে দশজনের তালিকায় স্থান করে নেন চাঁদপুরের নাজমুল।
(শুক্রবার) বিকেল ৫ ঘটিকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারী কক্ষে সেরা দশজনের হাতে মোট পাঁচ লক্ষ্য টাকার গিফট চেক এবং পুরস্কার সামগ্রী তুলে দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক ও প্রখ্যাত লেখক আনিসুল হক।
উল্লেখ্য তিন পর্বের এই কুইজ প্রতিযোগিতার সকল বিজয়ীদের জন্য সর্বমোট দশ লক্ষ্য টাকার পুরস্কার ছিলো।
উল্লেখ্য, মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার দুলালকান্দি গ্রামের বাসিন্দা শাহজালাল সরকার এবং হেলেনা বেগমের দ্বিতীয় সন্তান নাজমুল বর্তমানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করছেন। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথেও যুক্ত রয়েছেন এই তরুণ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital