বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রেসক্লাব সভাপতি মিলনের শয্যাপাশে চাঁদপুর খবর সম্পাদক সোহেল রুশদী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৭ জুলাই, ২০২২, ৪:৩৯ পিএম
প্রেসক্লাব সভাপতি মিলনের শয্যাপাশে চাঁদপুর খবর সম্পাদক সোহেল রুশদী

স্টাফ রির্পোটার : চাঁদপুর মটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি মো: গিয়াস উদ্দিন মিলনকে  তার চাঁদপুর শহরের মাদরাসা রোডস্থ বাসভবনে দেখতে যান ও খোজঁখবর নেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

গতকাল ২৭জুলাই (বুধবার) দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলনকে  তার চাঁদপুর শহরের মাদরাসা রোডস্থ বাসভবনে দেখতে যান তিনি। বেশ কিছুক্ষণ তার শয্যাপাশে থাকেন ,কুশল বিনিময় করেন  এবং তিনি চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি’র দ্রুত সুস্থ্যতা কামনা করেন।

এসময় চাঁদপুর মডেল থানার ওসি মুহাম্মদ আব্দুর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৩ জুলাই চাঁদপুর শহরস্থ বঙ্গবন্ধু সড়কে মটর সাইকেল দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। তিনি অর্থোপেডিক ডাক্তারের পরামর্শে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital