শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ফেলে যাওয়া মেয়েকে ফেসবুকের কল্যাণে খুঁজে পেল বাবা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ৪:৪৩ পিএম
হাজীগঞ্জে ফেলে যাওয়া মেয়েকে ফেসবুকের কল্যাণে খুঁজে পেল বাবা

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে ঐতিহাসিক বড় মসজিদের সামনে ফেলে যাওয়া শিশুটির পরিবারের সন্ধান পাওয়া গেছে। শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে বাবার হাতে শিশুটিকে তুলে দেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার।

লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের জয়পুরা পুরান বাড়ির আজাদ হোসেনের মেয়ে আয়েশা সিদ্দিকা (২)।

গত ১৬ নভেম্বর শিশু আয়েশার মা তাকে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মহিলাদের নামাজ পড়ার কক্ষের সামনে রেখে চলে যায়। পরে শিশুটির বাবাকে ফোন করে মেয়েটিকে নিয়ে যেতে বলেন। রাতে শিশুর বাবা আজাদ হোসেন খবর পেয়ে ঘটনাস্থলে খুঁজে মেয়েটিকে না পেয়ে বাড়িতে চলে যান।

স্থানীয় ব্যবসায়ীরা ৯৯৯ কল করলে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার ও অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ শিশুটিকে হাজীগঞ্জ সমাজসেবা অফিসারের নিকট ন্যস্ত করেন।

Model Hospital

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিশুটিকে নতুন জামাকাপড় কিনে দিয়ে চিকিৎসার জন্য হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিশুটির পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) আয়েশাকে দেখে চিনতে পেরে হাজীগঞ্জ থানায় যোগাযোগ করেন।

শুক্রবার সকালে উপযুক্ত পরিচয়ের পর শিশুটির বাবা আজাদ হোসেন, দাদা সফিকুল ইসলাম, নানী ও খালার উপস্থিতিতে কন্যা শিশুটিকে পরিবারের কাছে হস্থান্তর করা হয়।

শিশুটির বাবা আজাদ বলেন, জান্নাতুল ফেরদৌস মিতুকে প্রেম করে বিয়ে করি। সে গত ৫-৬ মাস তার বাবার বাড়ী শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নে পাথৈর গ্রামে থাকতো। হঠাৎ কেনো শিশুটিকে মসজিদের সামনে রেখে উধাও হয়ে গেলো বুঝতে পারছি না। তার ব্যবহৃত মুঠো ফোনটিও বন্ধ রয়েছে।

শিশুটি হস্তান্তরের সময় হাজীগঞ্জ থানার এসআই প্রভাকর বড়ুয়া, সমাজ সেবা কার্যালয়ের মাঠকর্মী জসিমউদ্দিন, রামগঞ্জ উপজেলার ১ নং কাঞ্চনপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলম, সূচীপাড়া উত্তর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য শিল্পি বেগম, শিশু আয়েশা সিদ্দিকার নানী ও খালা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital