বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে পাউবোর সম্পত্তি দখলে চলছে মহোৎসব, প্রতিবাদে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩১ জুলাই, ২০২২, ২:১০ পিএম
ফরিদগঞ্জে পাউবোর সম্পত্তি দখলে চলছে মহোৎসব, প্রতিবাদে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন দফতরের সম্পত্তি দখলের হরিলুট চলছে। দখলদারেরা যে যার মতো করে জমি দখল করে সেখানে কাঁচা-আধাপাকা ও পাকা স্থাপনা তৈরী করছে। যেন দখলের মহোৎসব চলছে। প্রশাসনের বরাবরে পানি উন্নয়ন বোর্ডের নোটিশ ও আদালতের নিষেধাজ্ঞা চলমান থাকার পরও সংশ্লিষ্ট প্রশাসন নির্বিকার থাকায় জনমনে প্রশ্ন উঠেছে।
৩১ জুলাই রবিবার দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমনই অভিযোগ করেছেন উপজেলার ১১ নং চরদুঃখিয়া ইউনিয়নের সন্তোষপুর গ্রামের বাসিন্দাদের পক্ষে মঞ্জুর মোরশেদ নামের এক ব্যক্তি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মঞ্জুর মোরশেদ বলেন, উপজেলার সাবেক ১৮২ হাল ১২৮ নং সন্তোষপুর মৌজার সিএস ৬৭৪ ও ৭৫৯ খতিয়ান ভুক্ত বাড়ী মোট-৬০ শতাংশ অন্দরে ৫ শতাংশ ভূমি রয়েছে। উল্লেখিত সকল সম্পত্তির কাগজপত্রের আলোকে মালিকানার একমাত্র দাবীদার সংবাদ সম্মেলন কারীরা। বিগত সরকারের সময়ে পানিউন্নয়ন বোর্ড নামের উল্লেখিত ভূমি লিপিবদ্ধ করে। বর্তমানে উপরোক্ত সম্পত্তি পানি উন্নয়ন বোর্ডের আওতায় রয়েছে।
ওই সম্পত্তির উপর হঠাৎ করে বিভিন্ন প্রভাবশালীরা পাকা ভবন নির্মান কাজ করছে। এ বিষয়ে গত ২২/০২/ ২০২২ ইং তারিখে চাঁদপুর আদালতে মামলা দায়ের করলে আদালত সম্পত্তির উপর নিষেধাজ্ঞা জারী করে।
ফরিদগঞ্জ থানা পুলিশকে বাস্তবায়নের নির্দেশ প্রদান করে। একই সম্পত্তি স্থানীয়দের অভিযোগের আলোকে পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি রক্ষার্থে সরকারের বিভিন্ন দপ্তরকে অনুলিপি দিয়ে থানা পুলিশকে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে  গত ১৯/-৬/ ২০২২ ইং তারিখে একটি নোটিশ প্রদান করে। এর পরেও উপরোক্ত সকল প্রশাসনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে দখলকারীরা পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন গাছ কর্তন করে হরিলুটের মত বিক্রি করে একই স্থানে বিশাল পাকা ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। উক্ত সম্পত্তির উপর আদালতের চলমান নিষেধাজ্ঞাকৃত ভূমিতে বর্তমানে দিনে রাতে বহু মানুষের উপস্থিতে বিশাল পাকা ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে অভিযুক্তরা।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ.ছোবহান লিটন’র পরিচালনায় সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার দায়িত্বরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital