বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সূচিপাড়া উ. ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামালের পক্ষে সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ২:৫৫ পিএম
সূচিপাড়া উ. ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামালের পক্ষে সভা
স্বপন কর্মকার মিঠুন : শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও  সূচীপাড়া উত্তর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মোস্তফা কামাল মজুমদারের পক্ষে শোরসাক পশ্চিম পাড়ায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ নভেম্বর শুক্রবার বিকাল ৩টায় শোরসাক পশ্চিম পাড়া ফোরকানিয়া মাদ্রাসা মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, এলাকার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মোস্তফা কামালের বিকল্প নেই। তিনি স্থানীয় সংসদ সদস্যের সার্বিক সহায়তা নিয়ে  গ্রাম হবে শহর শ্লো গানকে বাস্তবায়ন করতে নিরলস কাজ করে যাচ্ছে। আমরা ওই উন্নয়নকে ধরে রাখতে হলে এই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যানের বিকল্প নেই।
সভায় বক্তব্য রাখেন, প্রাক্তন ব্যাংকার, ৯নং ওয়ার্ড সাবেক সদস্যগন, বর্তমান সম্ভাব্য সদস্য প্রার্থী, স্থানীয় পাড়ার মান্যগন্য ব্যক্তিবর্গ ও সুধিজন উপস্থিত ছিলেন।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামাল বলেন, গত নির্বাচনে আমার পাড়ার সকল ভোটার আপনাদের নিয়ে এই মাদ্রাসার সম্মুখে একত্রিত হয়ে ছিলাম এবং আপনাদের দোয়া ও অনুমতি পেয়ে নির্বাচনে অংশ নিয়ে বিজয় হয়েছি। আপনারা আমার সকলে আত্মার আত্ত্বিয়। আপনারা আমার আগামী দিনের পথ চলার দিক নিদের্শক হিসেবে পাশে থাকবেন। গত ৫ বছরে অত্র ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে, যা আপনাদের চোখে দৃর্শ্যমান। আর এই উন্নয়ন সম্ভব হয়েছে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করে আমাদের প্রিয় প্রাণ প্রিয় শাহরাস্তি – হাজিগঞ্জ নির্বাচনি এলাকার সংসদ সদস্য ও অভিভাবক মেজর ( অবঃ) মেজর রফিকুল ইসলাম বীর উত্তমের আস্তাভাজন প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন গ্রাম হবে শহর এই শ্লোগানকে বাস্তবায়ন করতে আমাদের সংসদীয় আসনের সংসদ সদস্য মাননীয় মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তমের সার্বিক সহযোগিতায় আর দিক নিদের্শনায় কাজ করে যাচ্ছি। মুক্তিযোদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার জীবন্ত কিংবদন্তি মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম আমাদের দেশের উন্নয়ন ও জনগনের সেবা করতে আর উন্নয়নের কথা প্রতি ঘরে ঘরে পৌছে দিতে কি করনিয় তা উনার ব্যাপক কর্মকান্ড থেকে আমরা শিক্ষা নিয়ে তা কাজে লাগাচ্ছি।
আজ এই ইউনিয়নে শতভাগ বিদ্যুৎ, রাস্তা- ঘাট, ব্রীজ, কালর্ভাট, স্কুল কলেজে রুপান্তর, কলেজ ভবন, কৃষি বিপ্লব, শতভাগ বয়ষ্ক, বিধপা ভাতা, দলিত জনগোষ্ঠির সন্তানদের শিক্ষাভাতা, ভিজিডি, ভিজিএফ, মুক্তযোদ্ধা ভাতাসহ সকল সরকারি সুবিধা জনগনের দৌড়গোড়ায় পৌঁছে দিতে সুযোগ হয়েছে এই সংসদ সদস্যের কারনে। গত ৪৫ বছরে এই ইউনিয়নে যা উন্নয়ন হয় নাই তা গত ৫ বছরে চারগুন উন্নয়ন হয়েছে। আর এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে যে নৌকা প্রতীক নিয়ে আসবে তাকে বিজয় করতে ঐক্যবদ্ধ থাকবেন। আমি নৌকা মনোনয়ন প্রত্যাশী আমার জন্য দোয়া করবেন।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।