শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ডাঃ বদরুন্নাহারের চিকিৎসা ও মাস্ক বিতরন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১ আগস্ট, ২০২২, ৩:২৮ পিএম
বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ডাঃ বদরুন্নাহারের চিকিৎসা ও মাস্ক বিতরন

গাজী মোঃ ইমাম হাসান : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাধারন রোগীদের মাঝে চিকিৎসা সেবা ও মাস্ক বিতরন করা হয়েছে।

১ লা আগষ্ট সোমবার সকাল ১১ টায় স্বাধীনতা পদক প্রাপ্ত বিশিষ্ট নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার এর ব্যাক্তিগত উদ্যোগে স্টেডিয়াম রোডস্থ চেম্বারে চিকিৎসা সেবা ও মাস্ক বিতরেন উদ্ধোধন করা হয়।বিনামূল্যে চিকিৎসা সেবা ও মাস্ক বিতরন কার্যক্রমটি চলবে ১৫ আগষ্ট পর্যন্ত।

অর্ধ মাস ব্যাপী চলমান এই কাজের উদ্ধোধনের শুরুতে ডাঃ বদরুন্নাহার বলেন আগষ্ট মাস বাঙালির জাতির ইতিহাসে একটি কালো অধ্যায়।একদল স্বাধীনতা বিরোধী ও বিপদগামী লোক যারা কিনা তাদের জাতির পিতাকে স্ব-পরিবারে হত্যা করেছিলো বঙ্গবন্ধুর আদর্শকে মুচে ফেলতে।কিন্তু দেশ আজ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব এগিয়ে যাচ্ছে।তার যোগ্য ও দৃঢ় নেতৃত্বের কারনে দেশে আজ একের পর এক মেঘা মেঘা উন্নয়ন কাজ হচ্ছে। গোটা বিশ্ব আজ অবাক হয়ে বাংলাদেশকে দেখছে।

এসময় তিনি আরোও বলেন শেখ হাসিনা সরকার দেশের প্রান্তিক পর্যায়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও মায়েদের জন্য স্বাস্থ্য সুরক্ষার কাজ করছেন।তারই অংশ হিসাবে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আমি এই চিসিৎসা সেবা ও মাস্ক বিতরন অব্যাহত রাখবো।

Model Hospital

উল্লেখ্যঃ এদিন প্রায় অর্ধ শতাধিক মায়েদের মাঝে মাস্ক ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রধান করা হয়।এই সেবা মূলক কাজটি চলমান থাকবে আগামী ১৫ আহষ্ট পর্যন্ত।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital