শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ বাজারে ৪৫ হাজার ৫শ’ টাকা জরিমানা, ৩২ দোকানীকে মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩ আগস্ট, ২০২২, ৩:১৮ পিএম
হাজীগঞ্জ বাজারে ৪৫ হাজার ৫শ’ টাকা জরিমানা, ৩২ দোকানীকে মামলা

স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জ বাজারে ফুটপাত দখল করার দায়ে ৩২ ব্যবসা প্রতিষ্ঠানকে মামলা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্ত মো. রাশেদুল ইসলাম ও সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান মানিক । ওইসময় বিভিন্ন অপরাধের দায়ে ৪৫ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার বিকালে হাজীগঞ্জ বাজারে দুইটি ইউনিটে ভাগ হয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম ১৯ টি মামলা ও ২৯ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করেন। পৃথক অভিযানে সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান মানিক ১৩ টি মামলা ও ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।

সম্প্রতি হাজীগঞ্জ বাজারে যানজট নিরসনের ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। তারপর তিনি প্রথমবারের মতো ফুটপাতে দোকানীদের মালামাল রাখার দায়ে এই অভিযান পরিচালনা করেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital