নারায়ণপুর বাজারে নিউ মডার্ণ ডায়াবেটিস এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে সম্পূর্ণ নতুন আঙ্গিকে নতুন পরিসরে নিউ মডার্ণ ডায়াবেটিস এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে দোয়া ও মিলাদের মাধ্যমে নিউ মডার্ণ ডায়াবেটিস এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. এম. এ তাহের।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুবিন সুজন প্রধান, নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এবং খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মন্জুর হোসেন রিপন, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালী প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণপুর পূর্ব বাজার জামে মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীন।
প্রতিষ্ঠানের পরিচালক মো. জমির হোসেন পাটওয়ারীর উপস্থাপনায় এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মিঞা মোঃ মামুন, স্বেচ্ছাসেবী সংগঠন হিউমিনিটি অর্গানাইজেশনের সভাপতি ফরহাদ আলী, নারায়ণপুর বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকার পল্লী চিকিৎসক, সাংবাদিক ও সুধীজন।
পরিচালক জমির হোসেন পাটওয়ারী জানান, চিকিৎসক ও স্থানীয় যুবকদের সমন্বয়ে প্রতিষ্ঠিত নিউ মডার্ণ ডায়াবেটিস এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে নারায়ণপুরসহ মতলব দক্ষিণ উপজেলার জনগণ ডিজিটাল আলট্রাসনোগ্রাম, এক্সরে, ইসিজি, ডায়াবেটিস, প্যাথলজিক্যাল পরীক্ষা সমূহ কমখরচে করতে পারবেন। বিশেষজ্ঞ চিকিৎসকগণ নিয়মিত রোগী দেখবেন। প্রয়োজনে ০১৯১৪-৪৬৩৭১৫, ০১৭২৮-১১৪৫৫৫ নাম্বারে যোগাযোগ করে মতলব দক্ষিণের সর্বস্তরের জনগণকে চিকিৎসা সেবা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।






