শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর নির্মাণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ২:০৯ পিএম
ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর নির্মাণ
এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর নির্মাণ করলেন বিবাদী প্রভাবশালী প্রতিপক্ষ নূরুল ইসলাম ও আনিছ মজুমদার।
এ ব্যাপারে, মোস্তফা গাজী বাদী হয়ে চাঁদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নূরুল ইসলাম এবং আনিছ মজুমদারকে বিবাদী করে ন্যায় বিচার ও নিষেধাজ্ঞা চেয়ে ৮৬৮/২২ একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ বিচারিক আদালত ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা গেছে, উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্নিদূর্গাপুর মদিনা বাজারে  হর্নি মৌজার, বিএস (চুড়ান্ত) ৮৯২নং খতিয়ানের ৮৫৩০ নং দাগে .২৭৪ একর জায়গা পৈতৃক সূত্রে প্রাপ্ত হন বাদী মোস্তফা গাজী।
অপরদিকে একই খতিয়ানে ক্রয়সূত্রে .১১০ একর জায়গা প্রাপ্ত হন প্রতিপক্ষ বিবাদী নূরুল ইসলামের ছেলে সোহেল রানা ও আনিছ মজুমদারের ভাই আরিফ মজুমদার। পরে সড়কের পাশের মুল্যবান ওই জায়গাতে সঠিক বন্টন না করে  আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর নির্মাণের কাজ চালিয়ে যান বিবাদী প্রতিপক্ষ নূরুল ইসলাম ও আনিছ মজুমদার।
স্থানীয় ইউপি বাচ্চু মিয়া জানান, মোস্তফা গাজী নূরুল ইসলামের ছেলে সোহেল রানা ও আনিছ মজুমদারের ভাই আরিফ মজুমদারের কাছে সাব কবলা দলিল মূলে .১১০ একর সম্পত্তি নির্দিষ্ট চৌহুদ্দি দিয়ে বিক্রয় করে যাহার পশ্চিমে সরকারি রাস্তা। বিবাদীরা প্রভাব খাটিয়ে জায়গার সীমানা নির্ধারন না করে জোরপূর্বক মোস্তফা গাজীর সম্পত্তি জবর দখল করে পাকা স্থাপনা নির্মান করে।
এ বিষয়ে মোস্তফা গাজী আদালতের নিকট ন্যায় বিচার প্রার্থনা করে তিনি বলেন, আমি পৈত্রিক সূত্রে .২৭৪ একর জমির মালিক হই। আমার ব্যক্তিগত অর্থের প্রয়োজনে নূরুল ইসলামের ছেলে সোহেল রানা ও আনিছ মজুমদারের ভাই আরিফ মজুমদারের কাছে .১১০ একর জায়গা নির্দিষ্ট চৌহুদ্দি দিয়ে বিক্রয় করি। ইতোমধ্যে তারা প্রভাব খাটিয়ে তাদের জায়গার সীমানা নির্ধারন না করে জোরপূর্বক আমার ব্যক্তিগত সম্পত্তিতে দোকান ঘর নির্মাণ করে। আমি বাঁধা তারা আমার অশোভন আচরনসহ আমাকে মারতে তেড়ে আসে।
এ বিষয়ে নূরুল ইসলাম ও আনিছ মজুমদার বলেন, আমরা খরিদ সূত্রে উল্লেখিত সম্পত্তির মালিক হই। আমরা আমাদের সম্পত্তিতে দোকান ঘর নির্মাণ করতে গেলে মোস্তফা গাজী বাঁধা দিয়ে আদালতে ১৪৫ ধারায় মামলা দায়ের করে চলমান কাজ বন্ধ করে দেয় এবং তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর নির্মাণ ও মোস্তফা গাজীকে হুমকি-ধমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার এ.এসআই ইকবাল হোসেন জানান, উল্লেখিত সম্পত্তির বিষয়ে আদালতের নিষেধাজ্ঞার আলোকে আমি ঘটনাস্থল পরিদর্শন করে তা জারী করেছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital