বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বিজ্ঞানকে সঙ্গে নিয়েই এগিয়ে যাবে দেশ; নুরুল আমিন রুহুল এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৬ আগস্ট, ২০২২, ৬:০৫ পিএম
বিজ্ঞানকে সঙ্গে নিয়েই এগিয়ে যাবে দেশ; নুরুল আমিন রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরী আদর্শ ডিগ্রি কলেজের শহীদ মিনার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিজ্ঞানাগার উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও নাউরী আদর্শ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল। পরে বিজ্ঞানাগার উদ্বোধন করেন তিনি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি বলেন, ভাষা আন্দোলনের চেতনায় বাঙালি জাতীয়তাবাদের দর্শনের বিকাশ ঘটে। যার ফলে পর্যায়ক্রমে স্বাধীকার আন্দোলন ও সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। এ কারণে শহীদ দিবস ও শহীদ মিনার আমাদের আবেগের জায়গা। এখান থেকে আমরা বারবার প্রতিবাদের ভাষা খুঁজে পাই। এটা প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনার পবিত্র তীর্থকেন্দ্র।

বিজ্ঞানকে সঙ্গে নিয়েই এগিয়ে যাবে দেশ- এ প্রত্যয় ঘোষণা করে নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, বিজ্ঞানমনস্ক প্রজন্মই পারে সব অন্ধকারের বিরুদ্ধে আলোর দিশা দেখাতে। শিক্ষামন্ত্রীও এই সুরে সুর মিলিয়ে বলেছেন, বিজ্ঞান শিক্ষার্থীদের সহায়তায় প্রস্তুত তার সরকার। বিজ্ঞানের ব্যবহারিক শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করে তিনি দেশের প্রতিটি জেলায় একটি করে উন্নতমানের বিজ্ঞানাগার স্থাপন করা হবে বলেও ঘোষণা দেন।

Model Hospital

নুরুল আমিন রুহুল এমপি বলেন, বিজ্ঞানের এক চরম উন্নতির যুগে বাস করছি আমরা। এটি বিশ্বায়নের যুগ। বিজ্ঞান, বিশ্বায়ন ও ডিজিটালের এই যুগে একটি সংবাদ দেখে অবাক হলাম। আমাদের দেশে মাধ্যমিক পর্যায়ে এমন অনেক বিদ্যালয় রয়েছে যেখানে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগের বিষয়গুলোতে পাঠদান করা হলেও সেখানে বিজ্ঞানাগার নেই। ফলে শিক্ষার্থীরা হাতে-কলমে বিজ্ঞান শিখতে পারছে না।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলাউদ্দিনের সভাপতিত্বে ও প্রভাষক মেহেদী মাসুদ এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক মোঃ মাসুদ, নাউরী আদর্শ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মামুনূর রশিদ ঢালী, হিতৈষী সদস্য হেলাল উদ্দিন সরকার, অভিভাবক সদস্য কাজী মানিক, নাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের মো. বাহাউদ্দিন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরে আলম স্বপন প্রমুখ।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।