বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শোককে শক্তিতে রূপান্তর করে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ করতে হবে; রুহুল এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৬ আগস্ট, ২০২২, ৬:১১ পিএম
শোককে শক্তিতে রূপান্তর করে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ করতে হবে; রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে পৌর আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

এ সময় তিনি বলেন, আগস্ট মাস বাঙালি জাতির কাছে এক বেদনা-বিধুর মাস। এ মাসে জাতির পিতাকে হারিয়েছি, হারিয়েছি এদেশের স্বাধীনতাকামী মানুষের স্বপ্নদ্রষ্টাকে। এ মাসে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবকেও হারিয়েছি। একই সঙ্গে আরও হারিয়েছি বঙ্গবন্ধুর তিন পুত্র, দুই পুত্রবধূ এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ স্বজনদেরও।

তিনি আরও বলেন, আগস্ট বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শেখ কামাল ও বঙ্গমাতা ফজিলাতুননেছার জন্মমাসও বটে। এছাড়াও ৫ আগস্ট, ১৭ আগস্ট, ২১ আগস্ট গ্রেনেড হামলা- সবই একই সূত্রে গাঁথা। তাই আগস্টের শোককে শক্তিতে রূপান্তর করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।

Model Hospital

ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রতন ফরাজীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য লায়ন আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লা দর্জি, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক, মেয়র প্রার্থী শাহআলম সিদ্দিকী, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামান সরকার, সাবেক কাউন্সিলর শাহাদাৎ হোসেন খোকন ঢালী, পৌর যুবলীগ নেতা হারিছ খান, ওমর খান, নাজমুল খান, সাংবাদিক কামরুজ্জামান হারুন, উপজেলা যুবলীগ নেতা জসিম উদ্দিন, ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. ইউসুফ লস্কর, পৌর ছাত্রলীগ নেতা মো. রাজিব মিয়া প্রমুখ।

সভায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করা হয়। ওইদিনের কার্যক্রম নিয়ে উপস্থিত সকলে উন্মুক্ত মতামত ব্যক্ত করেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।