বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে : মায়া

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ৩:৩৮ পিএম
তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে : মায়া

মতলব উত্তর ব্যুরো : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ।

শনিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মিয়া মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মাষ্টার, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এ্যাড. রুহুল আমিন সরকার, সাজেদুল হোসেন চৌধুরী দিপু, (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এ্যাড. সেলিম মিয়া।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন মেঘা প্রকল্প সমূহের সফল বাস্তবায়ন, বিশ্বের দরবারে উজ্জ্বল ভাবমূর্তি, তাঁর প্রতি দেশের মানুষের আস্থা ও ভালবাসা দেখে বিএনপিসহ সকল সাম্প্রদায়িক অপশক্তি বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছে। এ ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে সংগঠনকে আরো অনেক বেশি শক্তিশালী করতে হবে। সংগঠনের প্রতিটি স্তরে নেতাকর্মীদের সজাগ থেকে যে কোন ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। সবাইকে সকল ভেদাবেদের উর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সরকারে উন্নয়নচিত্র প্রচারের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের ঐক্য বজায় রাখতে হবে। নৌকার যেন বিজয় হয়। আমরা যে উন্নয়নগুলো করেছি, সেটা গ্রামগঞ্জে মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে। আপনাদের প্রত্যেককে এখন থেকে নৌকা মার্কায় ভোট চাইতে হবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।