সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

বিনা চিকিৎসায় কেউ থাকবেনা এ সরকারের আমলে; নুরুল আমিন রুহুল এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ১:৩৭ পিএম
বিনা চিকিৎসায় কেউ থাকবেনা এ সরকারের আমলে; নুরুল আমিন রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় বিভিন্নভাবে ১০জন শারীরিক অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে উপজেলার নাউরি গ্রামে নিজ বাসভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসুস্থ ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক হস্তান্তর করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

চেক হস্তান্তরকালে আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চলন্ত ট্রেনে সকল শ্রেণির মানুষ এখন যাত্রী। তাদের গন্তব্য সুষ্ঠু সুন্দর জীবন মানে পৌঁছান। আর এই চলন্ত ট্রেনে অদ্বিতীয় চালক মানবতা মা জননেত্রী শেখ হাসিনা। যার বিকল্প এই ভুখণ্ডে নেই। দলমত নির্বিশেষে সকলের জন্য তার মন কাঁদে। যার ধারাবাহিকতায় আজ আপনাদের মাঝে আর্থিক সহায়তা দিতে সক্ষম হয়েছি।

নুরুল আমিন রুহুল বলেন, বর্তমান সরকারের আমলে কেউ না খেয়ে কিংবা বিনা চিকিৎসা মারা যাবে, তা হতে দিবো না। আমরা দল করি মানুষের জন্য। মানুষের পাশে থাকাই আমাদের দায়িত্ব। যার ঘর নেই, চিকিৎসা করানোর মত টাকা নেই তাদের পাশে রয়েছে জননেত্রী শেখ হাসিনা।

Model Hospital

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় দেশের অসহায় মানুষের কথা ভাবেন এবং দলীয় নেতাদের নিদের্শ দিয়েছেন গরীব অসহায় মানুষের সহযোগিতা দিয়ে পাশে দাড়াঁতে হবে, যাতে কোন লোক না খেয়ে এবং বিনা চিকিৎসার যেন মারা না যায়।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মমিনুল ইসলাম, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম শ্যামল, সাংবাদিক জাকির হোসেন বাদশা, তুহিন ফয়েজ, আরাফাত আল আমিন, সফিকুল ইসলাম, আমিনুল ইসলাম আল আমিন, তাইজুল ইসলাম সাগর, যুবলীগ নেতা নুরু মিয়া (রাজা) প্রমুখ।

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৩০ এম
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা ওই বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিলেন। তবে পুলিশ তাদের আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

রোববার (২৫ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। আটক অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, আমাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আমার কয়েকজন শুভাকাঙ্খীকে দাওয়াত দেওয়া হয়েছিল।

Model Hospital

রোববার সন্ধ্যার আগমুহূর্তে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তারা লক্ষ্মীপূজার দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।