বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে শোক দিবসের প্রস্তুতি সভায় চেয়ারম্যানরা না থাকায় শোকজ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ আগস্ট, ২০২২, ১:৪০ পিএম
ফরিদগঞ্জে শোক দিবসের প্রস্তুতি সভায় চেয়ারম্যানরা না থাকায় শোকজ
এস. এম ইকবাল : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক জাতীয় গুরুত্বপূর্ণ সভায় চেয়ারম্যান সচিব কেহই উপস্থিত না থাকায় সকল ইউপি সচিবকে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা।
জানাযায়, গত ৪ঠা আগষ্ট জাতীয় শোক দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক ৭৩৩ নং স্মারকে অনুরোধ জানিয়ে নোটিশ প্রদান করা হলেও উক্ত গুরুত্বপূর্ণ সভায় কোন চেয়ারম্যান ও সচিব কেহই উপস্থিত ছিলেন না এবং উপজেলা হতে আয়োজিত সভায় উপস্থিত থাকার জন্য কোন চেয়ারম্যানকে অবহিত করেননি সচিবরা। যা স্থানীয় সরকার আইনের পরিপন্থী এবং সরকারি চাকরি আচরন বিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত। সে আলোকে চেয়ারম্যানদের সভা সম্পর্কে অবহিত না করায় গত ৮ আগষ্ট সচিবদের কারন দর্শানোর নোটিশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা।
এ বিষয়ে উপজেলা সচিব সমিতির সভাপতি মোস্তফা কামাল শামীম জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক জাতীয় গুরুত্বপূর্ণ সভায় চেয়ারম্যানদের উপস্থিত হওয়ার জন্য চিঠি পাঠিয়েছেন। আমি রূপসা উত্তর ইউনিয়নের সচিব হিসেবে দায়িত্বরত অবস্থায় আছি এবং চেয়ারম্যানকে চিঠি ও দিয়েছি। কিন্তু তিনি এ গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত না হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন, আমি দুই একদিনের মধ্যেই তার জবাব দিব।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা জানান, এটা আমাদের অফিসিয়াল বিষয়, কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, এ সকল বিষয়ে তো আপনাদের সাংবাদিকদের কাজ নেই। এই কারণ দর্শানোর নোটিশ নিয়ে আমাকে অনেক সাংবাদিক ফোন দিয়েছে এইটা সঠিক নয় বলে তিনি মন্তব্য করেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।